রবিবার ০১ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

সকালে কী খান ‘সফল’ মানুষেরা ?

Daily Janabhasha ২০ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৩৪ এ.এম

সকালে কী খান ‘সফল’ মানুষেরা ? সকালে কী খান ‘সফল’ মানুষেরা ?

অনলাইন ডেস্ক॥ 
বিশেষজ্ঞরা বলে থাকেন, সকালের খাবার দিনের বাকি সময়ে শক্তি জোগায়। তাই কেউ ভারী খাবার খান, কেউ আবার হালকা। বিশ্বের পরিচিত উদ্যোক্তা ও সফল ব্যক্তিদের সকালের খাবারের ধরনও বেশ বৈচিত্র্যময়। কেউ স্বাস্থ্যকর খাবার বেছে নেন, কেউ আবার নাস্তাটাই এড়িয়ে চলেন।
ব্রিটিশ ব্যবসায়ী ও ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন সাধারণত ভোর ৫টার দিকে ঘুম থেকে ওঠেন। এরপর তার নাশতায় থাকে মিউজলি ও ফলের সালাদ। কখনো কখনো তিনি কিপার্স বা ধূমায়িত হেরিংও খান। সঙ্গে থাকে এক কাপ চা।
হোল ফুডস মার্কেটের সহপ্রতিষ্ঠাতা ও সিইও জন ম্যাকি সকালের শুরুটা করেন গ্রিন স্মুদি দিয়ে। এতে থাকে তাজা ফল এবং কেল বা পালংশাক। ভ্রমণের সময়ও নিজের পছন্দের খাবার খেতে তিনি সঙ্গে রাইস কুকার রাখেন বলে জানিয়েছেন। এতে তিনি স্টিল-কাট ওট দিয়ে পোরিজ তৈরি করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সকালের খাবারের তালিকায় থাকে ডিম, টোস্ট, ফল ও পোরিজ। একসঙ্গে কখনো ছয়টি পর্যন্ত ডিম খাওয়ার কথাও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। তবে কফির প্রতি তার খুব একটা আগ্রহ নেই। এর বদলে তিনি কমলার জুস, গ্রিন টি বা পানি পান করেন বলে জানা যায়।