Daily Janabhasha ২৩ অক্টোবার ২০২৬ ০৬:৪৯ পি.এম
কবি পরিষদের নিয়মিত আড্ডা সাহিত্যিক আবহ
নিজস্ব প্রতিবেদক॥
পড়ন্ত বিকেলের স্নিগ্ধ নরম আলোয় শব্দের অলংকার আর ভাবনার সুষমায় মুখরিত হয়ে উঠেছিল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ট্যাংকের পাড়। এক বর্ণিল ও প্রাণবন্ত শুক্রবার বিকেলে সেখানে অনুষ্ঠিত হয় ‘ব্রাহ্মণবাড়িয়া কবি পরিষদ’-এর নিয়মিত সাহিত্য আড্ডা। প্রবীণ ও নবীন মননশীল কবি এবং সংস্কৃতিজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো চত্বরে তৈরি হয় এক অনুপম সাহিত্যিক আবহ।
অনুষ্ঠানে প্রাজ্ঞ উপস্থিতিতে আড্ডার সৌন্দর্ভ ও গাম্ভীর্য বৃদ্ধি করেন বিশিষ্ট প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি ও নাট্যকার আব্দুল মান্নান সরকার। তাঁর অনুপ্রাণিত কাব্যিক ভাবনার পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও শিল্পচর্চায় মুখর হয়ে ওঠেন উপস্থিত অন্যান্য গুণী ব্যক্তিত্বরা। এ সময় নিজস্ব সাহিত্যভাবনা ও কাব্যের পঙক্তিমালায় আড্ডাকে প্রাণবন্ত করে তোলেন কবি শৌমিক ছাত্তার, কবি ফেরদৌস রহমান, কবি গোলাম মোস্তফা, কবি কাজী বর্ণাঢ্য, কবি মোহন্ত কাবেরী, কবি রাশিদ উল্লাহ তুষার, কবি শাহীন আল মামুন, কবি হুমায়ুন কবীর, শিল্পমনা ব্যক্তিত্ব শৌরভ ইসলাম এবং কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস প্রমুখ। সব মিলিয়ে বিকেলের এই আড্ডাটি কেবল কবিতা পাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং তা রূপ নিয়েছিল শিল্প, সাহিত্য ও প্রজ্ঞার এক অনন্য মিলনোৎসবে। অনুষ্ঠানের শুরুতে কবি সাংবাদিক- অনুবাদক রথো রাফির স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
এমপির ভাতিজা পরিচয়ে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার: সংসদ সদস্য আব্দুল মান্নানের দু:খ প্রকাশ
কবি পরিষদের নিয়মিত আড্ডা সাহিত্যিক আবহ
ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
ডেঙ্গু মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরী বাংলাদেশ’-এর সচেতনতা অভিযান
সরাইলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরী বাংলাদেশ’-এর র্যালি ও লিফলেট বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ট্রেনের টিকিট বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড
বর্বরোচিত তাজমিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সভা
কবির কলম এর কমিটি গঠন: সভাপতি হুমায়ূন-সাধারণ সম্পাদক কামাল
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরদের বেপরোয়া আড্ডা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান
ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩০
প্রেমিকের সঙ্গে পার্কে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
৪৫ বছর ধরে কবর খুঁড়ছেন আবদুল কুদ্দুছ
নবীনগরে পূর্ব বিরোধের জেরে গোলাগুলি, গুলিবিদ্ধ দুইজন হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে পাওয়া গেলো বিরল প্রজাতির হীরামন পাখির
আখাউড়ায় রেলসেতুর নিচে মরদেহ
১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা দিলো ‘কবির কলম’
বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আইনি সাহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবী সমিতির
সময় এখন কাশফুলের
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি'র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
উলচাপাড়ায় খাল ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ: তরী বাংলাদেশের উদ্বেগ
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আখাউড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ায় পুড়ে গেছে ১০ বসতঘর
সার মজুত করলে ডিলারশিপ বাতিল: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স ও মাস্টার্সে নতুন ৯ বিষয় অনুমোদন
রাস্তায় কোনো হকার বসেত পারবে না: জেলা পরিষদ প্রশাসক