Daily Janabhasha ১১ অক্টোবার ২০২৬ ০৯:৫৫ এ.এম
বর্বরোচিত তাজমিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সভা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
কুমিল্লা মহানগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে শহরের মসজিদ রোডে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাজমিন হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই দেশে দিন দিন এ ধরনের নির্মম অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা পরিহার করে তাজমিন হত্যার সাথে জড়িত অপরাধীর দ্রুত ফাঁসি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিন। পরবর্তীতে ৭ অক্টোবর গভীর রাতে (২টা ৫৮ মিনিটে) তাজমিন তার বাবার হোয়াটসঅ্যাপে নিজের ‘লাইভ লোকেশন’ পাঠিয়ে তাকে বাঁচানোর আকুল আকুতি জানিয়ে একটি বার্তা পাঠায়। কিন্তু গভীর রাত হওয়ায় তাজমিনের বাবা তাৎক্ষণিকভাবে বার্তাটি দেখতে পাননি। পরদিন ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরাজগতপুর গ্রামের একটি ধান খেত থেকে তাজমিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ৭ অক্টোবর রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিল তাজমিন। চালক সুমন মিয়া (৩৫) তাকে নির্জন ও অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের পর গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মোঃ ইদ্রিস মিয়া, মাওলানা মুফতী মোঃ আনিছ চৌধুরী সানী সুহিলপুরী, মাওলানা মুফতী আশিকুর রহমান মাদানী, সঞ্জিত কুমার দাস, মোঃ মোস্তাক আহমেদ খান, মোঃ কাওছার আহমেদ সুজন, মোঃ আলমগীর হোসেন আলাল এবং মোঃ জহিরুল ইসলামসহ ঐক্য ফোরামের স্থানীয় অন্যান্য সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এমপির ভাতিজা পরিচয়ে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার: সংসদ সদস্য আব্দুল মান্নানের দু:খ প্রকাশ
কবি পরিষদের নিয়মিত আড্ডা সাহিত্যিক আবহ
ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
ডেঙ্গু মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরী বাংলাদেশ’-এর সচেতনতা অভিযান
সরাইলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরী বাংলাদেশ’-এর র্যালি ও লিফলেট বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ট্রেনের টিকিট বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড
বর্বরোচিত তাজমিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সভা
কবির কলম এর কমিটি গঠন: সভাপতি হুমায়ূন-সাধারণ সম্পাদক কামাল
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরদের বেপরোয়া আড্ডা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান
ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩০
প্রেমিকের সঙ্গে পার্কে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
৪৫ বছর ধরে কবর খুঁড়ছেন আবদুল কুদ্দুছ
নবীনগরে পূর্ব বিরোধের জেরে গোলাগুলি, গুলিবিদ্ধ দুইজন হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে পাওয়া গেলো বিরল প্রজাতির হীরামন পাখির
আখাউড়ায় রেলসেতুর নিচে মরদেহ
১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা দিলো ‘কবির কলম’
বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আইনি সাহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবী সমিতির
সময় এখন কাশফুলের
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি'র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
উলচাপাড়ায় খাল ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ: তরী বাংলাদেশের উদ্বেগ
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আখাউড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ায় পুড়ে গেছে ১০ বসতঘর
সার মজুত করলে ডিলারশিপ বাতিল: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স ও মাস্টার্সে নতুন ৯ বিষয় অনুমোদন
রাস্তায় কোনো হকার বসেত পারবে না: জেলা পরিষদ প্রশাসক