রবিবার ০১ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

‘সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি’

Daily Janabhasha ২০ অক্টোবার ২০২৬ ১০:০৩ এ.এম

‘সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি’ ‘সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি’

 অনলাইন ডেস্ক॥
প্রায় চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সুইটি আক্তার। প্রথম পাঁচ মাস নিয়মিত বাড়িতে টাকাও পাঠাতেন তিনি। পরে একদিন ফোন করে পরিবারকে জানান, তাকে কারাগারে নেওয়া হয়েছে। এরপর দীর্ঘদিন কারাগারে থাকার কথা জানালেও মৃত্যুদণ্ডের বিষয়ে কিছু বলেননি সুইটি। মৃত্যুদণ্ড কার্যকরের খবর ছড়িয়ে পড়ার মাত্র ১৫ দিন আগেও পরিবারের সঙ্গে কথা হয়েছিল তাঁর।

সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেরা ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামে। তাঁর বাবা ফজল মিয়া পেশায় দিনমজুর। পাঁচ মেয়ের মধ্যে সুইটি সবার ছোট।

প্রায় চার বছর আগে ধারদেনা করে মেয়েকে সৌদি আরবে পাঠিয়েছিলেন ফজল মিয়া। মেয়ের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে এখন চরম অনিশ্চয়তায় রয়েছেন পরিবারের সদস্যরা।

ফজল মিয়া জানান, দালালের মাধ্যমে চাকরির জন্য মেয়েকে সৌদি আরবে পাঠাতে দেড় লাখ টাকা ধার করেছিলেন তিনি। প্রথম পাঁচ মাস সুইটি বাড়িতে টাকা পাঠিয়েছিলেন। এরপর একদিন ফোন করে কারাগারে যাওয়ার খবর জানান।

সুইটি পরিবারকে জানিয়েছিলেন, সৌদি আরবে কর্মরত অন্য নারীকর্মীদের সঙ্গে ঝগড়ার পর তাঁকে ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এরপর প্রায় এক বছর তাঁর কোনো খোঁজ পাননি পরিবারের সদস্যরা।

ফজল মিয়া বলেন, পরে আবার মেয়ের ফোন আসে। এরপর থেকে প্রায় প্রতি মাসেই বাড়িতে ফোন করে কথা বলতেন সুইটি। তবে আদালতে বিচার বা নিজের সাজা সম্পর্কে পরিবারকে কিছু জানাননি তিনি।

সুইটির বাবা বলেন, শেষদিকে ফোন করে মেয়ে জানিয়েছিলেন, দুই মাসের মধ্যে কারাগার থেকে মুক্তি পেতে পারেন। সর্বশেষ ১৫ দিন আগেও কারাগার থেকে বাড়িতে ফোন করে কথা বলেছিলেন সুইটি। তখনো মৃত্যুদণ্ডের বিষয়ে কিছু জানাননি তিনি।

তবে দুই দিন আগে পরিবার জানতে পারে, সৌদি কর্তৃপক্ষ সুইটির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। যদিও এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিবারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ফজল মিয়া বলেন, মেয়ের ভাগ্যে আসলে কী ঘটেছে, তা তাঁরা জানেন না। সুইটি বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সে বিষয়েও নিশ্চিত নন তাঁরা। মানুষের কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতেই তাঁরা বিষয়টি জানতে পেরেছেন।

সুইটির মা জহুরা জানান, তাঁর মেয়ের বিয়ে হয়েছিল। সুইটির চার বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। তিনি সৌদি আরবে যাওয়ার পর শিশুটিকে লালনপালনের জন্য তার বড় বোন বিউটি নিজের কাছে নিয়ে যান।

মেয়ে সম্পর্কে সরকারের কাছে সঠিক তথ্য জানতে চান জহুরা। তিনি বলেন, “আমি আমার মেয়েকে ফেরত চাই। জীবিত হোক, মৃত হোক, আমি আমার মেয়েকে চাই।”

এদিকে, স্থানীয় মহেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভাস সরকার নুপুর এবং মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, সুইটির বিষয়ে সরকারের কোনো পর্যায় থেকে তাঁদের কিছু জানানো হয়নি।

পরিবারের সদস্যরা এখনো সুইটির পরিণতি সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। তাঁরা সরকারের কাছে এ বিষয়ে সঠিক তথ্য ও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

আরও খবর

news image

বিশ্বের সর্বকনিষ্ঠ অশোকা ফেলো ডক্টর মো. মাতিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার কৃতিপুরুষ : তাঁর জীবন ও কর্ম

news image

‘সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি’

news image

সৌদি আরবে গোপনে মৃত্যুদণ্ড দেওয়া নজরুলের বাড়িতে চলছে শোকের মাতম

news image

মাত্র ১,১৭০ টাকায় জমির নামজারি প্রক্রিয়া অত্যন্ত সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়ে উঠেছে

news image

শুরু ২১ জানুয়ারি:পাঁচ ধাপে ইউপি নির্বাচন

news image

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

news image

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ

news image

দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি: মন্ত্রিসভা

news image

ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদনের প্রক্রিয়া যেভাবে

news image

বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

news image

ভরিতে এক হাজার ৬৯১ টাকা কমেছে

news image

বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ জন শিক্ষককে সম্মাননা দেবে সরকার

news image

হাসপাতালের সেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

news image

খতিয়ান সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

শাহজালালে ১৬ কোটি টাকার স্বর্ণসহ ২ বিমানকর্মী ধরা

news image

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান

news image

৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

news image

অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ

news image

কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা 

news image

 সম্পাদকীয়: শিশু নিরাপত্তা ও সামাজিক ক্ষয়িষ্ণুতা: আশুগঞ্জের ঘটনায় দরকার ন্যায়বিচারের দ্রুত প্রয়োগ

news image

তিতাস নদীতে নৌ-র‍্যালি উদ্বোধন কালে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি: নদী ও পরিবেশ সুরক্ষায় সরকারও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে

news image

বাস ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে 

news image

২৩ সেপ্টেম্বরের ছুটি কারা পাবেন, কারা পাবেন না

news image

বাংলাদেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী

news image

বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রী শরিফুল আলমের সঙ্গে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

news image

আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ

news image

২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেন উন্নীতকরণ কাজ শেষ হবে: সড়কমন্ত্রী

news image

 সম্পাদকীয়:  মাটির বুকে গ্যাসের খনি, তবু ব্রাহ্মণবাড়িয়াবাসীর কেন এই জ্বালানি বঞ্চনা? 

news image

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের আনুষ্ঠানিক উদ্বোধন 

news image

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না: মীর শাহে আলম