রবিবার ০১ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদনের প্রক্রিয়া যেভাবে

Daily Janabhasha ০৫ অক্টোবার ২০২৬ ০১:২২ পি.এম

ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদনের প্রক্রিয়া যেভাবে ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদনের প্রক্রিয়া যেভাবে

ঢাকা অফিস॥
বিদেশি কর্মীদের জন্য বড় পরিসরে শ্রমবাজার খুলছে ইতালি। দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। এর মধ্যে মৌসুমি, অমৌসুমি ও স্বনিয়োজিত-তিন ধরনের কাজের সুযোগ রয়েছে। ২০২৭ সালের মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জনকে অমৌসুমি চাকরিতে, ৮৯ হাজার জনকে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে এবং ৬৫০ জনকে স্বনিয়োজিত কাজের জন্য নেওয়া হবে। পরিবারভিত্তিক পরিচর্যা বা কেয়ারগিভিং খাতের জন্য অমৌসুমি কোটার মধ্যে ১৪ হাজার স্থান রাখা হয়েছে।
বিদেশি কর্মী নিজে সরাসরি এই কোটার আবেদন করেন না। ইতালিতে থাকা নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিনিধি সংশ্লিষ্ট কর্মীর জন্য চাকরির অনুমোদন বা nulla osta চেয়ে আবেদন করেন। এরপর অনুমোদন পেলে কর্মী নিজ দেশে ইতালীয় দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করেন।
এই কর্মী নিয়োগে বাংলাদেশও যোগ্য দেশগুলোর তালিকায় রয়েছে। ইতালির সরকারি তালিকায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল-সংলগ্ন বিভিন্ন শ্রমবাজারের দেশ এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য কোটা রাখা হয়েছে।
২০২৭ সালের কোটার জন্য আবেদনপত্র প্রাক-পূরণ বা ‘প্রিকম্পাইলেশন’ শুরু হবে ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে এবং চলবে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত। আবেদন করতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Portale Servizi ALI প্ল্যাটফর্মের মাধ্যমে।
ইতালিতে ২০২৭ সালের ফ্লুসি কর্মসূচির আওতায় বিদেশি কর্মীদের জন্য চারটি ক্লিক ডের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম ধাপের আবেদন।
২০২৭ সালের ‘ক্লিক ডে’ নির্ধারণ করা হয়েছে খাতভেদে আলাদা দিনে। কৃষি খাতের মৌসুমি কর্মীদের আবেদন জমা শুরু হবে ১২ জানুয়ারি ২০২৭, পর্যটন খাতে ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পরিবারভিত্তিক পরিচর্যা খাতের জন্য ১৮ ফেব্রুয়ারি। প্রতিটি ক্ষেত্রেই আবেদন শুরু হবে ইতালির স্থানীয় সময় সকাল ৯টায়। কোটা অবশিষ্ট থাকা সাপেক্ষে আবেদন জমা দেওয়া যাবে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।
প্রথম ক্লিক ডে: ১২ জানুয়ারি ২০২৭, ইতালীয় সময় সকাল ৯টায়। এদিন মূলত মৌসুমি কৃষি খাতের কাজের জন্য আবেদন করা হবে।
দ্বিতীয় ক্লিক ডে: ৯ ফেব্রুয়ারি ২০২৭ সালে অনুষ্ঠিত হবে। এদিন মৌসুমি পর্যটন খাতের কাজের জন্য আবেদন করা যাবে। এর আওতায় রয়েছে হোটেল, রেস্টুরেন্টসহ পর্যটন খাতের বিভিন্ন মৌসুমি কাজ।
তৃতীয় ক্লিক ডে: ১৬ ফেব্রুয়ারি ২০২৭। এদিন বিভিন্ন খাতে অ-মৌসুমি চাকরির জন্য আবেদন করা হবে।
আর সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে চতুর্থ ক্লিক ডে। এদিন পারিবারিক সহায়তা ও গৃহস্থালি কাজের জন্য আবেদন নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মনে রাখতে হবে, ক্লিক ডেতে আবেদন করলেই সরাসরি ওয়ার্ক ভিসা পাওয়া যায় না।
সাধারণত ইতালিতে থাকা একজন নিয়োগকর্তাকে নির্ধারিত নিয়মে বিদেশি কর্মীর জন্য আবেদন করতে হয়। সেই আবেদন নির্ধারিত কোটার মধ্যে থাকতে হবে এবং পূরণ করতে হবে প্রয়োজনীয় আইনি শর্ত।
পরবর্তী ধাপে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের অনুমতিপত্র বা নুল্লা ওস্তা এবং এরপর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়।
অর্থাৎ, ক্লিক ডে হলো আবেদন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, ভিসা পাওয়ার নিশ্চয়তা নয়।
তাই ভিসার নামে প্রতারণা এড়াতে কোনো ব্যক্তি বা দালালের কথায় টাকা দেওয়ার আগে নিয়োগকর্তা, চাকরির চুক্তি এবং পুরো প্রক্রিয়ার বৈধতা ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ইতালি ২০২৬ থেকে ২০২৮- এই তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে।
কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেবল বৈধ নিয়োগকর্তা ও সরকারি প্রক্রিয়ার মাধ্যমেই আবেদন এগোয়। তাই চাকরি বা ভিসার নামে কোনো ব্যক্তি বা দালালকে অর্থ দেওয়ার আগে নিয়োগপত্র, নিয়োগকর্তা এবং nulla osta–র সত্যতা যাচাই করা জরুরি। সূত্র: কালবেলা।

আরও খবর

news image

বিশ্বের সর্বকনিষ্ঠ অশোকা ফেলো ডক্টর মো. মাতিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার কৃতিপুরুষ : তাঁর জীবন ও কর্ম

news image

‘সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি’

news image

সৌদি আরবে গোপনে মৃত্যুদণ্ড দেওয়া নজরুলের বাড়িতে চলছে শোকের মাতম

news image

মাত্র ১,১৭০ টাকায় জমির নামজারি প্রক্রিয়া অত্যন্ত সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়ে উঠেছে

news image

শুরু ২১ জানুয়ারি:পাঁচ ধাপে ইউপি নির্বাচন

news image

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

news image

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ

news image

দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি: মন্ত্রিসভা

news image

ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদনের প্রক্রিয়া যেভাবে

news image

বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

news image

ভরিতে এক হাজার ৬৯১ টাকা কমেছে

news image

বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ জন শিক্ষককে সম্মাননা দেবে সরকার

news image

হাসপাতালের সেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

news image

খতিয়ান সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

শাহজালালে ১৬ কোটি টাকার স্বর্ণসহ ২ বিমানকর্মী ধরা

news image

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান

news image

৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

news image

অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ

news image

কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা 

news image

 সম্পাদকীয়: শিশু নিরাপত্তা ও সামাজিক ক্ষয়িষ্ণুতা: আশুগঞ্জের ঘটনায় দরকার ন্যায়বিচারের দ্রুত প্রয়োগ

news image

তিতাস নদীতে নৌ-র‍্যালি উদ্বোধন কালে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি: নদী ও পরিবেশ সুরক্ষায় সরকারও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে

news image

বাস ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে 

news image

২৩ সেপ্টেম্বরের ছুটি কারা পাবেন, কারা পাবেন না

news image

বাংলাদেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী

news image

বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রী শরিফুল আলমের সঙ্গে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

news image

আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ

news image

২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেন উন্নীতকরণ কাজ শেষ হবে: সড়কমন্ত্রী

news image

 সম্পাদকীয়:  মাটির বুকে গ্যাসের খনি, তবু ব্রাহ্মণবাড়িয়াবাসীর কেন এই জ্বালানি বঞ্চনা? 

news image

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের আনুষ্ঠানিক উদ্বোধন 

news image

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না: মীর শাহে আলম