Daily Janabhasha ২০ অক্টোবার ২০২৬ ০৯:৪৬ এ.এম
ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক॥
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করে আগের মতো ব্রাহ্মণবাড়িয়াতেই পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত দুই দশক ধরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে আইন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতা এবং সুবিধার কথা বিবেচনা করেই অনেক শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে ভর্তি হয়েছেন। কিন্তু সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক নির্দেশনার মাধ্যমে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম বর্ষের পরীক্ষা কুমিল্লায় অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের ভাষ্য, কুমিল্লায় গিয়ে পরীক্ষা দিতে হলে তাদের অতিরিক্ত যাতায়াত ব্যয়, সময় ও নানা ভোগান্তির মুখে পড়তে হবে। বিশেষ করে চাকরিজীবী, বিবাহিত, সন্তান লালন-পালনকারী এবং অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের জন্য দূরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হবে। তাই দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়াতেই পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবি জানান তারা।
এ সময় শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, তাদের দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে রেলপথ, ঢাকা–সিলেট মহাসড়ক এবং কুমিল্লা–ব্রাহ্মণবাড়িয়া সড়কে অবরোধ কর্মসূচিও পালন করা হতে পারে।
শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। অতীতে যাতায়াত ও ভোগান্তি কমাতে কুমিল্লা থেকে পরীক্ষা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় স্থানান্তর করা হয়েছিল এবং দীর্ঘদিন ধরে এখানেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাই পুনরায় কুমিল্লায় কেন্দ্র নির্ধারণ শিক্ষার্থীদের জন্য নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবে। তিনি জানান, বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করবেন এবং লিখিতভাবেও কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম শাহীনসহ শিক্ষার্থী নেতারা। কর্মসূচিতে বিভিন্ন বর্ষের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এমপির ভাতিজা পরিচয়ে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার: সংসদ সদস্য আব্দুল মান্নানের দু:খ প্রকাশ
কবি পরিষদের নিয়মিত আড্ডা সাহিত্যিক আবহ
ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
ডেঙ্গু মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরী বাংলাদেশ’-এর সচেতনতা অভিযান
সরাইলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরী বাংলাদেশ’-এর র্যালি ও লিফলেট বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ট্রেনের টিকিট বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড
বর্বরোচিত তাজমিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সভা
কবির কলম এর কমিটি গঠন: সভাপতি হুমায়ূন-সাধারণ সম্পাদক কামাল
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরদের বেপরোয়া আড্ডা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান
ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩০
প্রেমিকের সঙ্গে পার্কে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
৪৫ বছর ধরে কবর খুঁড়ছেন আবদুল কুদ্দুছ
নবীনগরে পূর্ব বিরোধের জেরে গোলাগুলি, গুলিবিদ্ধ দুইজন হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে পাওয়া গেলো বিরল প্রজাতির হীরামন পাখির
আখাউড়ায় রেলসেতুর নিচে মরদেহ
১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা দিলো ‘কবির কলম’
বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আইনি সাহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবী সমিতির
সময় এখন কাশফুলের
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি'র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
উলচাপাড়ায় খাল ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ: তরী বাংলাদেশের উদ্বেগ
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আখাউড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ায় পুড়ে গেছে ১০ বসতঘর
সার মজুত করলে ডিলারশিপ বাতিল: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স ও মাস্টার্সে নতুন ৯ বিষয় অনুমোদন
রাস্তায় কোনো হকার বসেত পারবে না: জেলা পরিষদ প্রশাসক