Daily Janabhasha ২৪ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৫৭ এ.এম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স ও মাস্টার্সে নতুন ৯ বিষয় অনুমোদন
নিজস্ব প্রতিবেদক॥
তিতাস বিধৌত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার নারী শিক্ষার প্রসারে যুক্ত হলো এক নতুন পালক। ব্রাহ্মণবাড়িয়া-০৩ আসনের স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের আন্তরিক প্রচেষ্টায় জেলার নারী শিক্ষার অন্যতম প্রধান বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে নতুন পাঁচটি বিষয়ে অনার্স এবং চারটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের এই অনুমোদনের ফলে কলেজটিতে নতুন করে পাঁচটি বিষয়ে স্নাতক (সম্মান) বা অনার্স পড়ার সুযোগ পাবেন নারী শিক্ষার্থীরা। বিষয়গুলো হলো-উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ফিন্যান্স এবং হিসাববিজ্ঞান। এছাড়া মাস্টার্স শেষ পর্বে নতুন করে চালু হচ্ছে বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান-এই চারটি বিষয়।
উচ্চশিক্ষার এই নতুন দুয়ার উন্মোচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ও তৎসংলগ্ন অঞ্চলের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হলো। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও আধুনিক বাণিজ্যিক বিষয়ের অন্তর্ভুক্তিতে শিক্ষার্থীরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তোলার সুযোগ পাবেন।
এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় কলেজ পরিবারের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। পাশাপাশি এই বিষয়টিকে আন্তরিকতার সঙ্গে উপস্থাপন ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল হান্নান খন্দকার এবং উপাধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমানকেও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ধন্যবাদ জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, জেলাজুড়ে নারী শিক্ষার এই নবদিগন্ত সূচনার জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসী এই অবদানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ রাখবে।
এমপির ভাতিজা পরিচয়ে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার: সংসদ সদস্য আব্দুল মান্নানের দু:খ প্রকাশ
কবি পরিষদের নিয়মিত আড্ডা সাহিত্যিক আবহ
ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
ডেঙ্গু মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরী বাংলাদেশ’-এর সচেতনতা অভিযান
সরাইলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরী বাংলাদেশ’-এর র্যালি ও লিফলেট বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ট্রেনের টিকিট বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড
বর্বরোচিত তাজমিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সভা
কবির কলম এর কমিটি গঠন: সভাপতি হুমায়ূন-সাধারণ সম্পাদক কামাল
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরদের বেপরোয়া আড্ডা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান
ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩০
প্রেমিকের সঙ্গে পার্কে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
৪৫ বছর ধরে কবর খুঁড়ছেন আবদুল কুদ্দুছ
নবীনগরে পূর্ব বিরোধের জেরে গোলাগুলি, গুলিবিদ্ধ দুইজন হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে পাওয়া গেলো বিরল প্রজাতির হীরামন পাখির
আখাউড়ায় রেলসেতুর নিচে মরদেহ
১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা দিলো ‘কবির কলম’
বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আইনি সাহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবী সমিতির
সময় এখন কাশফুলের
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি'র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
উলচাপাড়ায় খাল ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ: তরী বাংলাদেশের উদ্বেগ
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আখাউড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ায় পুড়ে গেছে ১০ বসতঘর
সার মজুত করলে ডিলারশিপ বাতিল: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স ও মাস্টার্সে নতুন ৯ বিষয় অনুমোদন
রাস্তায় কোনো হকার বসেত পারবে না: জেলা পরিষদ প্রশাসক