রবিবার ০১ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা দিলো ‘কবির কলম’

Daily Janabhasha ২৮ সেপ্টেম্বার ২০২৬ ০৩:৩৭ পি.এম

১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা দিলো ‘কবির কলম’ ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা দিলো ‘কবির কলম’

নিজস্ব প্রতিবেদক॥
সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য সংগঠন ‘কবির কলম’ তাদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা, কবিতাপাঠ, আবৃত্তি ও সাহিত্য আড্ডার আয়োজন করেছে। সোমবার শহরের কাউতলী এলাকায় অবস্থিত একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ছড়াকার হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল মতিন শিপন। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সংস্কৃতিজন ও কবি আব্দুল মান্নান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক ও সংস্কৃতিজন অ্যাডভোকেট আব্দুন নূর, কবি অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুঁইয়া, কবি ও গবেষক ফেরদৌস রহমান, তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদ এবং খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া-এর সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবি আদিত্য কামাল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চা একটি সমাজকে মানবিক, অসাম্প্রদায়িক ও মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ সমাজ বিনির্মাণে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অবদান অনস্বীকার্য। দীর্ঘ ১৮ বছর ধরে ‘কবির কলম’ নতুন ও প্রবীণ সাহিত্যসাধকদের একত্রিত করে সাহিত্যচর্চা, কবিতা পাঠ, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল প্রতিভা বিকাশে যে নিরলস ভূমিকা পালন করে আসছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় সংবর্ধনাপ্রাপ্ত গুণীজনরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন আয়োজন নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতিমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কবিতা পাঠ, আবৃত্তি এবং অনুভূতি ব্যক্ত করেন জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। নিজেদের রচিত কবিতা পাঠের পাশাপাশি বাংলা সাহিত্য, মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ এবং সংস্কৃতিচর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা। উপস্থিত দর্শক-শ্রোতাদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিকেল থেকে রাত অবধি এ আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, তরুণ কবি ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন। আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, নতুন লেখক তৈরির উদ্যোগ এবং সৃজনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে ‘কবির কলম’ আরও বৃহৎ পরিসরে কাজ করে যাবে।
 

আরও খবর

news image

এমপির ভাতিজা পরিচয়ে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার: সংসদ সদস্য আব্দুল মান্নানের দু:খ প্রকাশ  

news image

কবি পরিষদের নিয়মিত আড্ডা সাহিত্যিক আবহ

news image

ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

news image

ডেঙ্গু মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরী বাংলাদেশ’-এর সচেতনতা অভিযান

news image

সরাইলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

news image

 ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরী বাংলাদেশ’-এর র‍্যালি ও লিফলেট বিতরণ

news image

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ট্রেনের টিকিট বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

news image

বর্বরোচিত তাজমিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সভা

news image

কবির কলম এর কমিটি গঠন: সভাপতি হুমায়ূন-সাধারণ সম্পাদক কামাল

news image

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরদের বেপরোয়া আড্ডা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান 

news image

ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩০

news image

প্রেমিকের সঙ্গে পার্কে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

news image

৪৫ বছর ধরে কবর খুঁড়ছেন আবদুল কুদ্দুছ

news image

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গোলাগুলি, গুলিবিদ্ধ দুইজন হাসপাতালে

news image

চাঁপাইনবাবগঞ্জে পাওয়া গেলো বিরল প্রজাতির হীরামন পাখির

news image

আখাউড়ায় রেলসেতুর নিচে মরদেহ

news image

১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা দিলো ‘কবির কলম’

news image

 বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ 

news image

 বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ 

news image

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আইনি সাহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবী সমিতির

news image

সময় এখন কাশফুলের

news image

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি'র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে 

news image

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

news image

উলচাপাড়ায় খাল ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ: তরী বাংলাদেশের উদ্বেগ

news image

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

আখাউড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

news image

ব্রাহ্মণবাড়িয়ায় পুড়ে গেছে ১০ বসতঘর 

news image

সার মজুত করলে ডিলারশিপ বাতিল: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ

news image

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স ও মাস্টার্সে নতুন ৯ বিষয় অনুমোদন

news image

রাস্তায় কোনো হকার বসেত পারবে না: জেলা পরিষদ প্রশাসক