Daily Janabhasha ২৩ সেপ্টেম্বার ২০২৬ ০১:৫৫ পি.এম
সেবার মানোন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে সনাকের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক॥
সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে জেলা পরিষদ কর্তৃপক্ষের সাথে সেবার মানোন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, সেবাগ্রহীতাদের সচেতনতা ও দায়িত্ববোধ বাড়লে অধিকাংশ সমস্যার সমাধান সম্ভব। স্বাস্থ্য খাতের অনিয়ম, অবৈধ দখল ও জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি জানান, ইতিপূর্বে গৃহীত পদক্ষেপসমূহ চলমান রয়েছে। এছাড়া দ্রুততম সময়ে আধুনিক নারীবান্ধব একটি দৃষ্টিনন্দন টয়লেট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানে টিউবওয়েল স্থাপন, ভেন্ডিং মেশিন সরবরাহ এবং বেঞ্চ প্রদানের আশ্বাস দেন তিনি। এসময় তিনি দৃঢ়তার সাথে বলেন, রাস্তায় কোনো হকার বসেত পারবে না। আমি আপনাদের পাশে আছি। আপনাদেরকে সাথে নিয়ে আমি প্রাইভেট ক্লিনিক মালিকদের সাথে বসতে চাই। এসময় তিনি বলেন, চারপাশকে সুন্দর করতে হলে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদির মিয়া জানান, জেলা পরিষদ ইতোমধ্যে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, রেলওয়ে যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জনে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
সনাক ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জয়দুল হোসেনের সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় সভায় টিআইবি, সনাক ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। বক্তারা হাসপাতালে পর্যাপ্ত হুইলচেয়ার ও অ্যাম্বুলেন্স সচল করা, ধূমপান মুক্ত পরিবেশ নিশ্চিত করা, পাবলিক টয়লেট স্থাপন এবং ভূমিসেবার মানোন্নয়নে হেল্পডেস্ক ও অভিযোগ বাক্স স্থাপনের দাবি জানান।
জেলা পরিষদের দৃশ্যমান অগ্রগতির প্রশংসা করে সভাপতি জয়দুল হোসেন উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের তাগিদ দেন।
এমপির ভাতিজা পরিচয়ে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার: সংসদ সদস্য আব্দুল মান্নানের দু:খ প্রকাশ
কবি পরিষদের নিয়মিত আড্ডা সাহিত্যিক আবহ
ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
ডেঙ্গু মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরী বাংলাদেশ’-এর সচেতনতা অভিযান
সরাইলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরী বাংলাদেশ’-এর র্যালি ও লিফলেট বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ট্রেনের টিকিট বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড
বর্বরোচিত তাজমিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সভা
কবির কলম এর কমিটি গঠন: সভাপতি হুমায়ূন-সাধারণ সম্পাদক কামাল
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরদের বেপরোয়া আড্ডা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান
ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩০
প্রেমিকের সঙ্গে পার্কে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
৪৫ বছর ধরে কবর খুঁড়ছেন আবদুল কুদ্দুছ
নবীনগরে পূর্ব বিরোধের জেরে গোলাগুলি, গুলিবিদ্ধ দুইজন হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে পাওয়া গেলো বিরল প্রজাতির হীরামন পাখির
আখাউড়ায় রেলসেতুর নিচে মরদেহ
১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা দিলো ‘কবির কলম’
বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আইনি সাহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবী সমিতির
সময় এখন কাশফুলের
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি'র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
উলচাপাড়ায় খাল ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ: তরী বাংলাদেশের উদ্বেগ
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আখাউড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ায় পুড়ে গেছে ১০ বসতঘর
সার মজুত করলে ডিলারশিপ বাতিল: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স ও মাস্টার্সে নতুন ৯ বিষয় অনুমোদন
রাস্তায় কোনো হকার বসেত পারবে না: জেলা পরিষদ প্রশাসক