Daily Janabhasha ২৪ সেপ্টেম্বার ২০২৬ ০১:০৪ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক॥
সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-ভূমি’র উদ্যোগে উপজেলা ভূমি সেবার মানোন্নয়নের লক্ষ্যে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আজ বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি জয়দুল হোসেনের সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা জাহান বলেন, ভূমিসেবা বর্তমানে ডিজিটালাইজড হওয়ায় সেবাগ্রহীতারা আগের চেয়ে অনেক সহজে সেবা নিতে পারছেন। তবে উপজেলা সদর ভূমি অফিসে পর্যাপ্ত জায়গার অভাব থাকায় সেবাগ্রহীদের বিশ্রাম গ্রহণে কিছুটা সমস্যা হচ্ছে। তিনি নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে যথাসম্ভব দ্রুততম সময়ে সেবা দিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে বিশেষ পরামর্শ দেন। পাশাপাশি ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যায় দালালের দ্বারস্থ না হয়ে সরাসরি অফিসে এসে দায়িত্বপ্রাপ্ত সেবাদানকারীদের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি সর্বসাধারণকে অনুরোধ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোহাম্মদ মর্তুজা উল্লেখ করেন, আগের তুলনায় মামলার জট এখন অনেকটাই কমে এসেছে। নিয়মতান্ত্রিক উপায়ে অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করলে খুব সহজেই নামজারিসহ অন্যান্য ভূমি সেবা প্রদান করা হচ্ছে।
সনাক সভাপতি জয়দুল হোসেন বলেন, এসিজি সেবাগ্রহীতাদের নিয়ে নিয়মিত উঠান বৈঠক পরিচালনা করে এবং সেখান থেকে পাওয়া বাস্তব সমস্যাগুলো কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করে। ভূমি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হেল্প ডেক্স ও অভিযোগ বাক্স স্থাপন এবং সেবাপ্রার্থীদের যৌক্তিক সেবা প্রদানে বিলম্ব না করার ওপর তিনি জোর দেন। শুভেচ্ছা বক্তব্যে সনাক সদস্য মোঃ আরজু মিয়া ভূমিসেবার বর্তমান ধারাবাহিক অগ্রযাত্রা বজায় রাখার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সনাক সদস্য মোক্তার হোসেন, ভূমি বিষয়ক এসিজি’র সমন্বয়ক সঞ্জয় কুমার দাস, স্বাস্থ্য বিষয়ক এসিজি’র সমন্বয়ক শামীম আহম্মেদ এবং ভূমি বিষয়ক এসিজি’র সহ-সমন্বয়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। এতে খন্দকার শফিকুল আলম, রিপন দেবনাথ, ইয়েস দলনেতা রাজীবসহ এসিজি ও ইয়েস গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপির ভাতিজা পরিচয়ে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার: সংসদ সদস্য আব্দুল মান্নানের দু:খ প্রকাশ
কবি পরিষদের নিয়মিত আড্ডা সাহিত্যিক আবহ
ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
ডেঙ্গু মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরী বাংলাদেশ’-এর সচেতনতা অভিযান
সরাইলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরী বাংলাদেশ’-এর র্যালি ও লিফলেট বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ট্রেনের টিকিট বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড
বর্বরোচিত তাজমিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সভা
কবির কলম এর কমিটি গঠন: সভাপতি হুমায়ূন-সাধারণ সম্পাদক কামাল
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরদের বেপরোয়া আড্ডা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান
ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩০
প্রেমিকের সঙ্গে পার্কে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
৪৫ বছর ধরে কবর খুঁড়ছেন আবদুল কুদ্দুছ
নবীনগরে পূর্ব বিরোধের জেরে গোলাগুলি, গুলিবিদ্ধ দুইজন হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে পাওয়া গেলো বিরল প্রজাতির হীরামন পাখির
আখাউড়ায় রেলসেতুর নিচে মরদেহ
১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা দিলো ‘কবির কলম’
বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আইনি সাহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবী সমিতির
সময় এখন কাশফুলের
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি'র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
উলচাপাড়ায় খাল ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ: তরী বাংলাদেশের উদ্বেগ
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আখাউড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ায় পুড়ে গেছে ১০ বসতঘর
সার মজুত করলে ডিলারশিপ বাতিল: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স ও মাস্টার্সে নতুন ৯ বিষয় অনুমোদন
রাস্তায় কোনো হকার বসেত পারবে না: জেলা পরিষদ প্রশাসক