Daily Janabhasha ১৯ অক্টোবার ২০২৬ ০৯:১৮ এ.এম
সৌদি আরবে গোপনে মৃত্যুদণ্ড দেওয়া নজরুলের বাড়িতে চলছে শোকের মাতম
মোহাম্মদ ইদরীস॥
সৌদি আরবের মক্কায় গোপন প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশি যুবক নজরুল ইসলামের (২২) মৃত্যুদণ্ড কার্যকরের খবরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কোনো প্রকার তথ্য না জানিয়ে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে গোপনে এই দণ্ড কার্যকর করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। উদ্ভূত পরিস্থিতিতে উভয় দেশের সরকারের কাছে ন্যায়বিচার নিশ্চিত করা সহ সরকারি খরচে নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে যান বিরামপুর গ্রামের কৃষক আব্দুল বাছিরের জ্যেষ্ঠ সন্তান নজরুল ইসলাম। সেখানে তিনি একটি পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। চার ভাই-বোনের সংসার চালাইতে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
সৌদি আরবে যাওয়ার আনুমানিক ছয় মাস পর মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নজরুল ইসলাম ও সুইটি আক্তার নামে এক নারীকে আটক করে স্থানীয় পুলিশ। দীর্ঘ তিন বছর তিন মাস কারাবন্দী থাকার পর গত বুধবার (১৪ অক্টোবর) উভয়কে মৃত্যুদণ্ড প্রদান ও তা কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ।
নিহতের পরিবার জানায়, কারাবাসকালে প্রতি রবিবার স্বজনদের সঙ্গে দূরভাষে যোগাযোগ করতেন নজরুল। তবে কোনো আগাম বার্তা বা স্বজনদের অবহিত না করেই আকস্মিকভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। পরবর্তীতে গণমাধ্যমের সংবাদ মারফত বিরামপুরের স্বজনেরা নিহতের খবর জানতে পারেন।
নজরুলের মা রহিমা বেগম অভিযোগ প্রকাশ করে জানান, স্বজনদের সম্পূর্ণ অন্ধকারে রেখে এবং অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের আইনগত সুযোগ না দিয়েই অতি গোপনে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এদিকে সন্তানের এমন পরিণতিতে বাকরুদ্ধ ও অসুস্থ হয়ে পড়েছেন বাবা আব্দুল বাছির। আবেগাক্রান্ত কণ্ঠে তিনি বলেন, শেষবারের মতো সন্তানের মরদেহ নিজ দেশের মাটিতে দেখতে চান।
অন্য দিকে নজরুলের মৃত্যুর খবর পাওয়ার পর একই রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর আপন ফুফু আবেদা বেগম। মর্মান্তিক এই ঘটনায় নিহত প্রবাসীর বাড়িতে সমবেদনা জানাতে ভিড় করছেন স্থানীয় প্রতিবেশীরা। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়ে সংক্ষুব্ধ স্বজনদের পাশে দাঁড়াতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
বিশ্বের সর্বকনিষ্ঠ অশোকা ফেলো ডক্টর মো. মাতিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার কৃতিপুরুষ : তাঁর জীবন ও কর্ম
‘সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি’
সৌদি আরবে গোপনে মৃত্যুদণ্ড দেওয়া নজরুলের বাড়িতে চলছে শোকের মাতম
মাত্র ১,১৭০ টাকায় জমির নামজারি প্রক্রিয়া অত্যন্ত সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়ে উঠেছে
শুরু ২১ জানুয়ারি:পাঁচ ধাপে ইউপি নির্বাচন
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ
দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি: মন্ত্রিসভা
ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদনের প্রক্রিয়া যেভাবে
বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী
ভরিতে এক হাজার ৬৯১ টাকা কমেছে
বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ জন শিক্ষককে সম্মাননা দেবে সরকার
হাসপাতালের সেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা
খতিয়ান সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
শাহজালালে ১৬ কোটি টাকার স্বর্ণসহ ২ বিমানকর্মী ধরা
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান
৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান
অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ
কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা
সম্পাদকীয়: শিশু নিরাপত্তা ও সামাজিক ক্ষয়িষ্ণুতা: আশুগঞ্জের ঘটনায় দরকার ন্যায়বিচারের দ্রুত প্রয়োগ
তিতাস নদীতে নৌ-র্যালি উদ্বোধন কালে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি: নদী ও পরিবেশ সুরক্ষায় সরকারও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে
বাস ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে
২৩ সেপ্টেম্বরের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
বাংলাদেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী
বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রী শরিফুল আলমের সঙ্গে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ
২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেন উন্নীতকরণ কাজ শেষ হবে: সড়কমন্ত্রী
সম্পাদকীয়: মাটির বুকে গ্যাসের খনি, তবু ব্রাহ্মণবাড়িয়াবাসীর কেন এই জ্বালানি বঞ্চনা?
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের আনুষ্ঠানিক উদ্বোধন
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না: মীর শাহে আলম