Daily Janabhasha ২৭ সেপ্টেম্বার ২০২৬ ০৮:০৪ এ.এম
এআইয়ের অপব্যবহারে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটসের সতর্কবার্তা
অনলাইন ডেস্ক ॥
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এর অপব্যবহারের মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যাতে ১০০ কোটি মানুষের মৃত্যু ঘটতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেছেন, প্রযুক্তিটির ঝুঁকি কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়। বিশেষ করে অসৎ উদ্দেশ্য সম্পন্ন ব্যক্তিদের হাতে সর্বাধুনিক এআই প্রযুক্তি গেলে তা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। গেটস বলেন, এআই এমন ঘটনা ঘটানোর মতো সক্ষমতা রাখে, যার পরিণতিতে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে। তাঁর মতে, প্রায় শতভাগ নিশ্চিতভাবে এমন ঘটনা ঘটবে বলা কঠিন হলেও অসৎ উদ্দেশ্য সম্পন্ন মানুষের হাতে সর্বাধুনিক এআই প্রযুক্তির সমন্বয়ের মতো শক্তিশালী কোনো অস্ত্র এর আগে ছিল না।