রবিবার ০১ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

নিজেই নিজের জগত তৈরি করছে এআই! বদলে যাচ্ছে ভবিষ্যৎ!

Daily Janabhasha ১৮ সেপ্টেম্বার ২০২৬ ০৯:১৭ এ.এম

নিজেই নিজের জগত তৈরি করছে এআই! বদলে যাচ্ছে ভবিষ্যৎ! নিজেই নিজের জগত তৈরি করছে এআই! বদলে যাচ্ছে ভবিষ্যৎ!


অনলাইন ডেস্ক॥
এআই নিয়ে সবচেয়ে বড় আশঙ্কাগুলোর একটি হলো ‘রিকার্সিভ সেল্ফ-ইমপ্রুভমেন্ট’ বা নিজেকে নিজে ক্রমাগত উন্নত করার সক্ষমতা। এ ধারণা অনুযায়ী, কোনো এআই যদি মানুষের সহায়তা ছাড়াই নিজের সক্ষমতা বাড়াতে পারে, তাহলে একপর্যায়ে সেটি এমন কৌশল ও প্রযুক্তি তৈরি করতে পারে, যা মানুষের পক্ষে আগে থেকে অনুমান করা সম্ভব নয়।
সোয়ারেসের মতে, এআই মানুষের পারমাণবিক অস্ত্র দখল করবে-এটাই মূল আশঙ্কা নয়। বরং ভয় হলো, এমন কোনো এআই তৈরি হতে পারে, যার পারমাণবিক অস্ত্র দখল করারই প্রয়োজন হবে না। সেটি প্রায় শূন্য থেকে শুরু করে নিজেই পারমাণবিক অস্ত্র বা আরও উন্নত প্রযুক্তি তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারে।