রবিবার ০১ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

শরতের স্নিগ্ধতায় মেতেছে বিজয়নগরের ঘাঘুটিয়া পদ্মবিল

Daily Janabhasha ০৮ সেপ্টেম্বার ২০২৬ ০৯:১৫ এ.এম

শরতের স্নিগ্ধতায় মেতেছে বিজয়নগরের ঘাঘুটিয়া পদ্মবিল শরতের স্নিগ্ধতায় মেতেছে বিজয়নগরের ঘাঘুটিয়া পদ্মবিল

নিজস্ব প্রতিবেদক॥
বর্ষা বিদায় নিয়ে আকাশে শরতের সাদা মেঘের ভেলা ভাসতেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর-পূর্ব সীমান্তে জেগে উঠেছে এক নৈসর্গিক রূপপট। ভারত সীমান্ত ঘেঁষা মনিয়ন্দ ইউনিয়নের ঘাঘুটিয়া ও মিনারকুট জলাভূমি জুড়ে এখন শুধুই সবুজের সমারোহ আর তার বুক চিরে উঁকি দেওয়া অজস্র অমলিন পদ্ম। প্রতিদিন ভোরে ও গোধূলির আলোয় বিলের কালচে জলের বুকে যখন হাজার হাজার গোলাপি ও শ্বেতপদ্ম ফুটে ওঠে, তখন পুরো এলাকা এক অন্যরকম রূপ ধারণ করে।
প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই পদ্মবিল সাম্প্রতিক সময়ে আলোকচিত্রী ও ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। সুদূর দিগন্ত থেকে ভেসে আসা বালিহাঁস, পানকৌড়ি ও গাঙচিলের কলকাকলিতে বিলের পরিবেশ হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। ইট-কাঠের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। 
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কেবল মানুষের চোখ ও মনকেই জুড়াচ্ছে না, স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। বর্ষার শেষে কর্মহীন হয়ে পড়া স্থানীয় মাঝিরা এখন পর্যটকদের বিলে ঘুরিয়ে জীবিকা নির্বাহ করছেন। বিলের মাঝি মো. শাহআলম মিয়া জানান, প্রতিদিন শত শত মানুষ আসায় নৌকা চালিয়ে দৈনিক তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত আয় হচ্ছে। এতে বর্ষা মৌসুমে বেকার থাকতে হচ্ছে না বলে জানান আরেক মাঝি বিল্লাল হোসেন।
তবে পর্যটকদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গে বিলে অনাকাঙ্ক্ষিত কিছু সংকটও তৈরি হচ্ছে। অবাধে ফুল ছেঁড়া এবং হইচইয়ের কারণে পরিবেশের ভারসাম্য ও দেশি-অতিথি পাখির বিচরণ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিবেশ ও নদী সুরক্ষা বিষয়ক সংগঠন 'তরী বাংলাদেশ'-এর আহ্বায়ক শামীম আহমেদ জানান, অযথা ছবি তোলার জন্য ফুল ছেঁড়া বা গাছ উপড়ে ফেলা বিলের স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে। তাই শান্ত ও নিরিবিলি পরিবেশ বজায় রাখতে তিনি দর্শনার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
স্থানীয়রা দাবী করেন,সীমান্তঘেঁষা এই বিলটি পুরো এলাকার জন্য গর্বের। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়ভাবে সহযোগিতা প্রদান করা হচ্ছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া গণমাধ্যমকে জানান, পদ্মবিলটি আখাউড়ার পর্যটনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এলাকাটিকে পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিলের বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।
 

আরও খবর

news image

কারও জুতোয় পা না গলালে বোঝা যাবে না তার যন্ত্রণা

news image

সামনে এসেছে মিমির হবু স্বামীর পরিচয়

news image

দক্ষিণ ভারতীয় সিনেমায় মামিথার দাপট, হাজার কোটি ছাড়াল আয়

news image

কাজটির সঙ্গে যুক্ত থাকা সম্ভব হচ্ছে না

news image

ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ

news image

এখন আমরা বন্ধু হয়েছি

news image

মানুষ তার গর্ভধারণকে ‘নকল’ বলে দাবি করেছিলেন

news image

অফার এসে গেলেই করে ফেলব

news image

সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর

news image

যে কারণে পরীমনির বায়োপিকে কাজ করতে চান দীঘি

news image

মাত্র চার দিনের প্রস্তুতিতেই ‘ধুরন্ধর’-এর গানে নেচেছিলেন ক্রিস্টাল

news image

শরতের স্নিগ্ধতায় মেতেছে বিজয়নগরের ঘাঘুটিয়া পদ্মবিল

news image

অনুগ্রহ করে মিথ্যা এবং নকল খবর ছড়ানো বন্ধ করুন: পূজা

news image

পুরোনো জনপ্রিয়তার ইঙ্গিত দিয়েছেন ইমরান হাশমি

news image

সোশ্যাল মিডিয়া সম্পর্কে যা বললেন জাকিয়া বারী মম