Daily Janabhasha ১১ সেপ্টেম্বার ২০২৬ ১০:১০ এ.এম
ট্রলের প্রতিবাদী পোস্টে দীপিকার সমর্থন ‘নকল গর্ভধারণ’ নিয়ে
অনলাইন ডেস্ক ॥
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের পর থেকেই আলোচনায়। এবার ‘নকল গর্ভধারণ’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যের প্রতিবাদ জানানো এক কনটেন্ট ক্রিয়েটরের পোস্টে লাইক দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর আরশিয়া মুরজানি একটি রিল প্রকাশ করেন। সেখানে দীপিকা ও রণবীর সিংয়ের সাম্প্রতিক মাতৃত্বকালীন ফটোশুটের প্রশংসা করার পাশাপাশি তার প্রথম গর্ভধারণ নিয়ে ছড়ানো গুজবের প্রসঙ্গ তোলেন তিনি। আরশিয়া বলেন, দীপিকার প্রথম সন্তান গর্ভে থাকার সময় একাংশের মানুষ তার গর্ভধারণকে ‘নকল’ বলে দাবি করেছিলেন।
তার মতে, কোনো নারীর শারীরিক গড়ন ভিন্ন হলেই তিনি গর্ভধারণের অভিনয় করছেন- এমন ধারণাকে স্বাভাবিক করে তোলা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, দীপিকা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন এবং এটি তার জীবনের অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত। তাই এ সময় তাকে নিয়ে ভিত্তিহীন মন্তব্য না করে তার ব্যক্তিগত মুহূর্তকে সম্মান করা উচিত।
দীপিকার গর্ভধারণ নিয়ে কোনো ধরনের সন্দেহ না ছড়ানোর আহ্বান জানিয়ে তার সৌন্দর্যেরও প্রশংসা করেন আরশিয়া। আরশিয়ার সেই পোস্টেই লাইক দিয়েছেন দীপিকা পাড়ুকোন। ফলে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এর আগে ২০২৪ সালে প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার সময়ও দীপিকাকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের ব্যবহারকারী।
কারও জুতোয় পা না গলালে বোঝা যাবে না তার যন্ত্রণা
সামনে এসেছে মিমির হবু স্বামীর পরিচয়
দক্ষিণ ভারতীয় সিনেমায় মামিথার দাপট, হাজার কোটি ছাড়াল আয়
কাজটির সঙ্গে যুক্ত থাকা সম্ভব হচ্ছে না
ইতালির ঘটনার পর ‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ
এখন আমরা বন্ধু হয়েছি
মানুষ তার গর্ভধারণকে ‘নকল’ বলে দাবি করেছিলেন
অফার এসে গেলেই করে ফেলব
সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর
যে কারণে পরীমনির বায়োপিকে কাজ করতে চান দীঘি
মাত্র চার দিনের প্রস্তুতিতেই ‘ধুরন্ধর’-এর গানে নেচেছিলেন ক্রিস্টাল
শরতের স্নিগ্ধতায় মেতেছে বিজয়নগরের ঘাঘুটিয়া পদ্মবিল
অনুগ্রহ করে মিথ্যা এবং নকল খবর ছড়ানো বন্ধ করুন: পূজা
পুরোনো জনপ্রিয়তার ইঙ্গিত দিয়েছেন ইমরান হাশমি
সোশ্যাল মিডিয়া সম্পর্কে যা বললেন জাকিয়া বারী মম