রবিবার ০১ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

অফার এসে গেলেই করে ফেলব

Daily Janabhasha ১০ সেপ্টেম্বার ২০২৬ ০১:৫৮ পি.এম

অফার এসে গেলেই করে ফেলব অফার এসে গেলেই করে ফেলব

বিনোদন ডেস্ক॥

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় দিদি নাম্বার ১ সঞ্চালনা দিয়ে ঘরে ঘরে দর্শকদের মনে নতুন করে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি জি বাংলার দিদি নাম্বার ১-এ এসেছিলেন সারেগামাপার বিজেতা-প্রতিযোগীরা। এ সময় ছিলেন সারেগামাপা ২০১৪ বিজয়ী অন্বেষা দত্ত, অঙ্কিতা ভট্টাচার্য, আরাত্রিকা মাইতি, সায়ন্তনী ঘোষরা। বরাবরই গানের এই রিয়েলিটি শো বাংলায় ভীষণ জনপ্রিয়। সেখানে দিদি নাম্বার ১-এর মঞ্চে তাদের পেয়ে খুশি দর্শকরাও। এ শোর হোস্ট স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জমিয়ে উপভোগ করছেন প্রতিযোগীরাও।

অন্বেষা দত্ত দিদি নাম্বার ১ চলাকালে স্বস্তিকাকে জানান, তিনি অভিনেত্রীর অনেক বড় ভক্ত। ছোটবেলায় ক্রান্তি দেখেছিলেন, যা ছিল জিৎ ও স্বস্তিকা জুটির অন্যতম হিট সিনেমা। এরপরই কবে আবার সিনেমা করবেন জিতের সঙ্গে?—এমন প্রশ্ন করে বসেন অন্বেষা দত্ত। এর উত্তরে স্বস্তিকা বলেন— ‘আরে কবে দেখতে পাব আমিও! কী জানি ওরকম গল্প আবার যবে তৈরি হবে। ধামাকেদার একটা কিছু হতে হবে। অফার এসে গেলেই করে ফেলব।’

অভিনেতা জিতের সঙ্গে প্রেমের কথা একবাক্যে স্বীকার করে নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এমনকি এটাও জানিয়েছিলেন যে, তাদের বিচ্ছেদে সব থেকে কষ্ট পেয়েছিল তার মেয়ে অন্বেষা। এমনকি এখনো মাঝে মাঝে কথা শোনায়— ‘অত সুন্দর ছেলের’ সঙ্গে বিচ্ছেদ নিয়ে। এমনকি সম্পর্ক ভাঙায় মায়েরই দোষ খোঁজে সে। 

আরও খবর

news image

কারও জুতোয় পা না গলালে বোঝা যাবে না তার যন্ত্রণা

news image

সামনে এসেছে মিমির হবু স্বামীর পরিচয়

news image

দক্ষিণ ভারতীয় সিনেমায় মামিথার দাপট, হাজার কোটি ছাড়াল আয়

news image

কাজটির সঙ্গে যুক্ত থাকা সম্ভব হচ্ছে না

news image

ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ

news image

এখন আমরা বন্ধু হয়েছি

news image

মানুষ তার গর্ভধারণকে ‘নকল’ বলে দাবি করেছিলেন

news image

অফার এসে গেলেই করে ফেলব

news image

সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর

news image

যে কারণে পরীমনির বায়োপিকে কাজ করতে চান দীঘি

news image

মাত্র চার দিনের প্রস্তুতিতেই ‘ধুরন্ধর’-এর গানে নেচেছিলেন ক্রিস্টাল

news image

শরতের স্নিগ্ধতায় মেতেছে বিজয়নগরের ঘাঘুটিয়া পদ্মবিল

news image

অনুগ্রহ করে মিথ্যা এবং নকল খবর ছড়ানো বন্ধ করুন: পূজা

news image

পুরোনো জনপ্রিয়তার ইঙ্গিত দিয়েছেন ইমরান হাশমি

news image

সোশ্যাল মিডিয়া সম্পর্কে যা বললেন জাকিয়া বারী মম