সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

নরসিংদীতে ৩৩০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল র‍্যালি

Daily Janabhasha ১৪ জুন ২০২৬ ০২:৩০ পি.এম

নরসিংদীতে ৩৩০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল র‍্যালি নরসিংদীতে ৩৩০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল র‍্যালি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে নরসিংদীর পলাশ উপজেলায় ফুটবল প্রেমীদের মাঝে উৎসবের আমেজ ও ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। এরই অংশ হিসেবে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করতে পলাশের ঘোড়াশাল পৌর এলাকার আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে তৈরি করা হয়েছে ৩ হাজার ৩০০ ফুট দীর্ঘ এক বিশালাকার পতাকা। শুক্রবার (১২ জুন) বিকেলে দলীয় জার্সি পরে এই বিশাল পতাকাটি নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করেন স্থানীয় হাজারো আর্জেন্টিনা ভক্ত। র‍্যালিটি পলাশ বাজার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এই র‍্যালিতে বাদ্যযন্ত্র, প্লাস্টিক বাঁশি, রঙিন ধোয়ার বাজি উড়িয়ে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। প্রতিবার বিশ্বকাপ এলেই পলাশ বাজারের আর্জেন্টিনা সমর্থকরা বিশাল আকারের পতাকা নিয়ে র‍্যালি বের করে। সমর্থকদের দাবি, এবারের বিশ্বকাপে নিজেদের পছন্দের দলের হাতে পুনরায় উঠবে বিজয়ের ট্রফি। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জানান, দেশে আর্জেন্টিনার সবচেয়ে বড় এই পতাকা নিয়ে র‍্যালি ও পতাকা প্রদর্শনে অংশ নিতে পেরে তারা গর্বিত। সেই সঙ্গে আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগানের স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করে বিশ্বকাপে দলটির সাফল্যও কামনা করেন তারা।