দৈনিক জানাভাষা ০৬ জুলাই ২০২৬ ০৩:৪৮ পি.এম
নবীনগরের বাঙ্গরা বাজারে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
শফিকুল ইসলাম বাদল (নবীনগর প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা সড়ক ও জনপদ বিভাগ এবং নবীনগর উপজেলা প্রশাসন। সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ যৌথ অভিযানে বাজারের প্রধান সড়কের দুই পাশ থেকে প্রায় তিন শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, একাধিক ক্রেন ব্যবহার করে সড়কের দুই পাশে গড়ে ওঠা আরসিসি পিলার ও টিনশেডের দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল সওজের জায়গা ও বাজারের প্রধান সড়ক দখল করে তিন থেকে চার শতাধিক দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। এসব অবৈধ স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো।
দীর্ঘদিনের যানজট নিরসন এবং জনসাধারণের দুর্ভোগ কমাতে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, অবৈধ দখলমুক্ত হলে বাজারের প্রধান সড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে।
অভিযানে নেতৃত্বদানকারী নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন,
"সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অনেকে আরসিসি পিলার ও টিনশেডের অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন এবং দোকান ভাড়া দিয়েছেন। বারবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।"
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন,
"আমরা এর আগেও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আজ আবারও অভিযান চলছে। অভিযানের আগে মাইকিং করা হয়েছে এবং সংশ্লিষ্টদের নোটিশও দেওয়া হয়েছে।"
তবে অভিযানের সময় স্থানীয় অনেকের মধ্যে একটি প্রশ্নও উঠে আসে। তাদের দাবি, বাঙ্গরা বাজারে বারবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও পাশের গাজীরহাট বাজারেও সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে। সেখানে একই ধরনের অভিযান পরিচালনা না হওয়ায় তারা সমতার ভিত্তিতে সব অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
চাকরি ছেড়ে ঢেঁড়স চাষ, এক বিঘা জমিতে সুজনের আয় ৫০ হাজার টাকা
টানা তিন দিনের বর্ষণে নবীনগর পৌর এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ
কর্মচারীর বিয়ে খেতে ব্রাহ্মণবাড়িয়ায় উড়ে এলেন সৌদির কফিল
নবীনগরের বাঙ্গরা বাজারে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ষাকে ঘিরে নবীনগরে জমে উঠেছে নৌকা তৈরির কর্মযজ্ঞ
পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, তিতাসে ৫০ হাজার পোনা অবমুক্ত
নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা: লোডশেডিং, যানজট নিরসন ও পৌর উন্নয়নে অধিক বরাদ্দের দাবি
টিকিট না পেয়ে ট্রেনের ছাদে উঠেছিলেন আরিফুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক খালে উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৩
কৃষকদের দক্ষতা উন্নয়নে নবীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস
প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত
বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে এম এ মান্নানকে সংবর্ধনা
কোরবানির ঈদ ঘিরে নবীনগরে বেড়েছে খাটিয়ার কদর
ঈদুল আজহা সামনে রেখে নবীনগরের পশুর হাটে উপচে পড়া ভিড়