সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

টিকিট না পেয়ে ট্রেনের ছাদে উঠেছিলেন আরিফুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

দৈনিক জানাভাষা ২৪ জুন ২০২৬ ১০:১৭ এ.এম

টিকিট না পেয়ে ট্রেনের ছাদে উঠেছিলেন আরিফুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু টিকিট না পেয়ে ট্রেনের ছাদে উঠেছিলেন আরিফুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শফিকুল ইসলাম বাদল
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের লোহার সঙ্গে ধাক্কা লেগে মো. আরিফুল ইসলাম (২৬) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফুল ইসলাম নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামের সরকার বাড়ির মো. আজিজুল ইসলাম কান্দু ও লাকী বেগমের একমাত্র ছেলে। তিনি ঢাকার খিলক্ষেত এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন এবং ‘ইলেকট্রনিক প্লাস’ নামে একটি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত ছিলেন।
পরিবার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে একটি কাজের উদ্দেশ্যে হবিগঞ্জের পিটিআই স্কুলে যাচ্ছিলেন আরিফুল ইসলাম। ট্রেনের টিকিট না পাওয়ায় তিনি পারাবত এক্সপ্রেসের ছাদে উঠে যাত্রা করেন। পথে ভৈরবের পুরাতন রেলসেতুর কাছে পৌঁছালে ব্রিজের লোহার সঙ্গে তার মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. শাহ আলম মিয়া জানান, ট্রেনের ছাদে ভ্রমণের সময় ব্রিজের লোহার সঙ্গে আঘাত লেগেই আরিফুল ইসলামের মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

news image

চাকরি ছেড়ে ঢেঁড়স চাষ, এক বিঘা জমিতে সুজনের আয় ৫০ হাজার টাকা

news image

টানা তিন দিনের বর্ষণে নবীনগর পৌর এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

news image

কর্মচারীর বিয়ে খেতে ব্রাহ্মণবাড়িয়ায় উড়ে এলেন সৌদির কফিল

news image

নবীনগরের বাঙ্গরা বাজারে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

বর্ষাকে ঘিরে নবীনগরে জমে উঠেছে নৌকা তৈরির কর্মযজ্ঞ

news image

পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, তিতাসে ৫০ হাজার পোনা অবমুক্ত

news image

নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা: লোডশেডিং, যানজট নিরসন ও পৌর উন্নয়নে অধিক বরাদ্দের দাবি

news image

টিকিট না পেয়ে ট্রেনের ছাদে উঠেছিলেন আরিফুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

news image

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক খালে উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৩

news image

কৃষকদের দক্ষতা উন্নয়নে নবীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস

news image

প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য

news image

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত

news image

বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে এম এ মান্নানকে সংবর্ধনা

news image

কোরবানির ঈদ ঘিরে নবীনগরে বেড়েছে খাটিয়ার কদর

news image

ঈদুল আজহা সামনে রেখে নবীনগরের পশুর হাটে উপচে পড়া ভিড়