দৈনিক জানাভাষা ২৩ জুন ২০২৬ ০২:৩৪ পি.এম
কৃষকদের দক্ষতা উন্নয়নে নবীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস
শফিকুল ইসলাম বাদল নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত পার্টনার (PARTNER) প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয়ের মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং হোপ-এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল।
অনুষ্ঠানের অপর পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন। কারিগরি আলোচনায় অংশ নেন কৃষি প্রকৌশলী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজন মিয়া এবং উপজেলা সমবায় কর্মকর্তা ইব্রাহিম খলিল। এ সময় কৃষক, উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা মতামত তুলে ধরেন।কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৭০ জন কৃষক, ৩০ জন এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দসহ মোট ১০০ জন অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে প্রকল্পের ১০টি সুনির্দিষ্ট লক্ষ্য ও কার্যক্রমের ওপর স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে দীর্ঘ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, “বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত পার্টনার প্রকল্পের আওতায় নবীনগরে উত্তম কৃষি চর্চা সম্প্রসারণের মাধ্যমে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি এবং কৃষি উৎপাদনশীলতা উন্নয়নের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল পরিচালনা করা হচ্ছে। আজকের কংগ্রেসে অংশগ্রহণকারীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।”তিনি আরও জানান, প্রকল্পের আওতায় উচ্চ ফলনশীল ধানের জাত সম্প্রসারণ, আবাদি জমি বৃদ্ধি, ‘ফার্মার স্মার্ট কার্ড’-এর মাধ্যমে কৃষি সেবা সহজীকরণ, পরীক্ষণভিত্তিক নিরাপদ কৃষিপণ্য উৎপাদন, এগ্রি-ফুড উদ্যোগের মানোন্নয়ন, গবেষণা ও কৃষি সম্প্রসারণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, কৃষিপণ্যের ভ্যালু চেইন উন্নয়ন, বাজার বিশ্লেষণ এবং কৃষি তথ্যসেবা সম্প্রসারণসহ মোট ১০ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, পার্টনার প্রকল্পের কার্যক্রম কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চায় উদ্বুদ্ধ করবে এবং কৃষি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাকরি ছেড়ে ঢেঁড়স চাষ, এক বিঘা জমিতে সুজনের আয় ৫০ হাজার টাকা
টানা তিন দিনের বর্ষণে নবীনগর পৌর এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ
কর্মচারীর বিয়ে খেতে ব্রাহ্মণবাড়িয়ায় উড়ে এলেন সৌদির কফিল
নবীনগরের বাঙ্গরা বাজারে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ষাকে ঘিরে নবীনগরে জমে উঠেছে নৌকা তৈরির কর্মযজ্ঞ
পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, তিতাসে ৫০ হাজার পোনা অবমুক্ত
নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা: লোডশেডিং, যানজট নিরসন ও পৌর উন্নয়নে অধিক বরাদ্দের দাবি
টিকিট না পেয়ে ট্রেনের ছাদে উঠেছিলেন আরিফুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক খালে উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৩
কৃষকদের দক্ষতা উন্নয়নে নবীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস
প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত
বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে এম এ মান্নানকে সংবর্ধনা
কোরবানির ঈদ ঘিরে নবীনগরে বেড়েছে খাটিয়ার কদর
ঈদুল আজহা সামনে রেখে নবীনগরের পশুর হাটে উপচে পড়া ভিড়