দৈনিক জানাভাষা ০৩ জুন ২০২৬ ০৭:০৮ পি.এম
বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে এম এ মান্নানকে সংবর্ধনা
শফিকুল ইসলাম বাদল (নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি) :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।
দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠের অধ্যক্ষ মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সালাউদ্দিন শিশির, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, “বর্তমান সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং এলাকার শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চাকরি ছেড়ে ঢেঁড়স চাষ, এক বিঘা জমিতে সুজনের আয় ৫০ হাজার টাকা
টানা তিন দিনের বর্ষণে নবীনগর পৌর এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ
কর্মচারীর বিয়ে খেতে ব্রাহ্মণবাড়িয়ায় উড়ে এলেন সৌদির কফিল
নবীনগরের বাঙ্গরা বাজারে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ষাকে ঘিরে নবীনগরে জমে উঠেছে নৌকা তৈরির কর্মযজ্ঞ
পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, তিতাসে ৫০ হাজার পোনা অবমুক্ত
নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা: লোডশেডিং, যানজট নিরসন ও পৌর উন্নয়নে অধিক বরাদ্দের দাবি
টিকিট না পেয়ে ট্রেনের ছাদে উঠেছিলেন আরিফুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক খালে উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৩
কৃষকদের দক্ষতা উন্নয়নে নবীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস
প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত
বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে এম এ মান্নানকে সংবর্ধনা
কোরবানির ঈদ ঘিরে নবীনগরে বেড়েছে খাটিয়ার কদর
ঈদুল আজহা সামনে রেখে নবীনগরের পশুর হাটে উপচে পড়া ভিড়