সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

টানা তিন দিনের বর্ষণে নবীনগর পৌর এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

Daily Janabhasha ০৮ জুলাই ২০২৬ ০৮:১৪ পি.এম

টানা তিন দিনের বর্ষণে নবীনগর পৌর এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ টানা তিন দিনের বর্ষণে নবীনগর পৌর এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

শফিকুল ইসলাম বাদল নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত পরশু থেকে টানা তিন দিনের মাঝারি থেকে ভারী বর্ষণে পৌর এলাকার বিভিন্ন নিম্নাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে পৌরসভার বিভিন্ন সড়কে পানি জমে থাকায় যানবাহনের চালক, পথচারী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী এবং নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় ও নবীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।সকালে অনেক শিক্ষার্থীকে হাঁটুসমান পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে দেখা যায়। জলাবদ্ধতার কারণে মোটরসাইকেল ও ছোট যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়, ফলে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে।নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাসুদ ইবনে ইউসুফ ও চন্দন দাস বলেন, “সকালে স্কুলে আসার সময় রাস্তায় তেমন বৃষ্টি বা জলাবদ্ধতা ছিল না। কিন্তু পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। পানি পার হতে গিয়ে আমাদের প্যান্ট ও জুতা পুরোপুরি ভিজে গেছে।”একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. কামাল উদ্দিন, যিনি নিয়মিত বিজয়পাড়া থেকে বিদ্যালয়ে আসেন, বলেন, “কয়েক দিনের টানা বর্ষণে বিজয়পাড়া সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকাটি নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় প্রায়ই রাস্তায় পানি জমে থাকে। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আরও কয়েক দিন এভাবে বৃষ্টি চলতে থাকলে এই সড়কে যোগাযোগ করা কঠিন হয়ে পড়বে।”এদিকে, গত তিন দিনের টানা ও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উজান থেকে নেমে আসা পানিতে মেঘনা, তিতাস ও বুড়ি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক কর্দমাক্ত হয়ে পড়েছে, ফলে স্থানীয়দের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকলে নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও খবর

news image

চাকরি ছেড়ে ঢেঁড়স চাষ, এক বিঘা জমিতে সুজনের আয় ৫০ হাজার টাকা

news image

টানা তিন দিনের বর্ষণে নবীনগর পৌর এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

news image

কর্মচারীর বিয়ে খেতে ব্রাহ্মণবাড়িয়ায় উড়ে এলেন সৌদির কফিল

news image

নবীনগরের বাঙ্গরা বাজারে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

বর্ষাকে ঘিরে নবীনগরে জমে উঠেছে নৌকা তৈরির কর্মযজ্ঞ

news image

পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, তিতাসে ৫০ হাজার পোনা অবমুক্ত

news image

নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা: লোডশেডিং, যানজট নিরসন ও পৌর উন্নয়নে অধিক বরাদ্দের দাবি

news image

টিকিট না পেয়ে ট্রেনের ছাদে উঠেছিলেন আরিফুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

news image

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক খালে উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৩

news image

কৃষকদের দক্ষতা উন্নয়নে নবীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস

news image

প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য

news image

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত

news image

বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে এম এ মান্নানকে সংবর্ধনা

news image

কোরবানির ঈদ ঘিরে নবীনগরে বেড়েছে খাটিয়ার কদর

news image

ঈদুল আজহা সামনে রেখে নবীনগরের পশুর হাটে উপচে পড়া ভিড়