দৈনিক জানাভাষা ০৬ জুলাই ২০২৬ ০৯:২৭ পি.এম
কর্মচারীর বিয়ে খেতে ব্রাহ্মণবাড়িয়ায় উড়ে এলেন সৌদির কফিল
সাধারণত কর্মীরা মালিকের অনুষ্ঠানে যান। কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা। কফিল খুশি হয়ে প্রবাসী বাংলাদেশি কর্মী মোঃ আরমান বেপারীর বিয়েতে যোগ দিতে সৌদি আরব থেকে বাংলাদেশে আসলে কফিল খামাশ হালসান আল কারনি ও তার ছোট ভাই, সাংবাদিক আহমেদ ইয়াতিম আল সোহাইমি ও তার সহকর্মী বন্ধুগণ হেলিকপ্টারযোগে বাংলাদেশে এসে হাজির হয়েছেন। আর এই ব্যতিক্রমী আগমন দেখতে গ্রামজুড়ে নেমে আসে হাজার হাজার মানুষের ঢল।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের প্রবাসী যুবকের বিয়েকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গত রোববার (৫ জুলাই)
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে ঘাটিয়ারা হাইস্কুল মাঠে অবতরণ করেন। এ সময় পুরো এলাকার মানুষ উৎসবমুখর পরিবেশে গণমাধ্যকর্মী, এলাকার সম্মানিত অতিথি, চেয়ারম্যান, মেম্বার, সর্দারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মোঃ আরমান বেপারীর পিতা জেল জজ কোর্ট ব্রাহ্মণবাড়িয়ার সহকারী আইনজীবী মোঃ আজম বেপারীর তত্ত্বাবধানে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন গণমাধ্যম ও সম্মানিত ব্যক্তিবর্গসহ ঘাটিয়ারা গ্রামের সর্বস্তরের জনগণ উনাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন।
জানা যায়, এ উপলক্ষে গতকাল সোমবার, ৬ জুলাই, ঘাটিয়ারা হাইস্কুল মাঠে এক বিশাল ফুটবল প্রীতি ম্যাচও অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন খামাশ হালসান আল কারনি বনাম আহমেদ ইয়াতিম আর সোহাইমি’র দল।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম মোল্লা, দৈনিক জনভাষা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ব্রাহ্মণবাড়িয়ার এ মালেক গ্রুপ এর চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মালেক, নিয়াজ মোহাম্মদ পাঠান লিলু ও শেখ আবুল কালাম সহ এলাকার গণ্যমান্য সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ।
এদিকে হেলিকপ্টার নামার খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই আশপাশের এলাকা থেকে মানুষ ভিড় করতে শুরু করেন। হেলিকপ্টারটি মাটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে পুরো এলাকা উৎসবে পরিণত হয়।
জানা গেছে, ঘাটিয়ারা গ্রামের মোঃ আজম বেপারীর ছেলে মোঃ আরমান বেপারী সৌদি আরবে দীর্ঘদিন যাবৎ কর্মরত। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে তাদের সঙ্গে সৌদি আরবের কফিল খামাশ হালসান আল কারনির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
আজম বেপারী বলেন আমার ছেলে আরমান এর বিয়েতে অংশ নিতে সুদুর সৌদি আরবের কফিল এসেছেন এতে আমাদের পরিবার ও আত্মীয় স্বজনসহ সকলের মাঝে খুবই আনন্দিত ও গর্বিত মনে হচ্ছে। তিনি আরও বলেন, আমার ছেলের বিয়েতে তার মালিক সুদূর সৌদি আরব থেকে এসেছেনÑএটি আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়। এমন ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি।
স্থানীয়রা জানান, ঘাটিয়ারা গ্রামে এ ধরনের বিদেশি অতিথির আগমন এই প্রথম। হেলিকপ্টারযোগে তাদের আগমন পুরো এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে এলাকার জন্য একটি স্মরণীয় ঘটনা হিসেবে দেখছেন।
এলাকাবাসীর আশা, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে এলাকার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। তাদের মতে, সৌদি অতিথিদের মাধ্যমে স্থানীয় দক্ষ জনশক্তির জন্য বিদেশে কাজের নতুন দ্বার উন্মোচিত হতে পারে। প্রবাসী যুবকের বিয়ে ও সৌদি অতিথিদের আগমনকে ঘিরে ঘাটিয়ারা গ্রাম এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন হেলিকপ্টার দেখতে ও অতিথিদের একনজর দেখার জন্য। ব্যতিক্রমী এই আয়োজন প্রবাসী মোঃ আরমান বেপারীর বিয়েকে দিয়েছে এক অনন্য মাত্রা, যা দীর্ঘদিন মনে রাখবেন এলাকাবাসী।
চাকরি ছেড়ে ঢেঁড়স চাষ, এক বিঘা জমিতে সুজনের আয় ৫০ হাজার টাকা
টানা তিন দিনের বর্ষণে নবীনগর পৌর এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ
কর্মচারীর বিয়ে খেতে ব্রাহ্মণবাড়িয়ায় উড়ে এলেন সৌদির কফিল
নবীনগরের বাঙ্গরা বাজারে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ষাকে ঘিরে নবীনগরে জমে উঠেছে নৌকা তৈরির কর্মযজ্ঞ
পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, তিতাসে ৫০ হাজার পোনা অবমুক্ত
নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা: লোডশেডিং, যানজট নিরসন ও পৌর উন্নয়নে অধিক বরাদ্দের দাবি
টিকিট না পেয়ে ট্রেনের ছাদে উঠেছিলেন আরিফুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক খালে উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৩
কৃষকদের দক্ষতা উন্নয়নে নবীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস
প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত
বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে এম এ মান্নানকে সংবর্ধনা
কোরবানির ঈদ ঘিরে নবীনগরে বেড়েছে খাটিয়ার কদর
ঈদুল আজহা সামনে রেখে নবীনগরের পশুর হাটে উপচে পড়া ভিড়