সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, তিতাসে ৫০ হাজার পোনা অবমুক্ত

Daily Janabhasha ০৬ জুলাই ২০২৬ ১২:৪০ পি.এম

পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, তিতাসে ৫০ হাজার পোনা অবমুক্ত পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, তিতাসে ৫০ হাজার পোনা অবমুক্ত

শফিকুল ইসলাম বাদল নবীনগর 
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবেশ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং তিতাস নদীর জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে প্রায় ৫০ হাজার বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (৫ জুলাই) সামাজিক সংগঠন ‘কুড়িঘর, আমাদের গ্রাম’-এর উদ্যোগে এবং সংগঠনের অ্যাডমিন প্যানেলের অর্থায়নে তিতাস নদীর বিভিন্ন স্থানে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।

আয়োজকরা জানান, তিতাস নদী এ অঞ্চলের মানুষের ইতিহাস, ঐতিহ্য ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু নদীদূষণ, অপরিকল্পিতভাবে মাছ আহরণ, নিষিদ্ধ জালের ব্যবহার এবং পরিবেশগত অবনতির কারণে দেশীয় মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। নদীর পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা এবং বিলুপ্তপ্রায় দেশীয় মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও বলেন, এটি শুধু পরিবেশবান্ধব উদ্যোগ নয়; বরং ভবিষ্যতে মানুষের আমিষের চাহিদা পূরণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে, নদী ও পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এমন কার্যক্রম অন্যদেরও উদ্বুদ্ধ করবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, নদী রক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

আরও খবর

news image

চাকরি ছেড়ে ঢেঁড়স চাষ, এক বিঘা জমিতে সুজনের আয় ৫০ হাজার টাকা

news image

টানা তিন দিনের বর্ষণে নবীনগর পৌর এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

news image

কর্মচারীর বিয়ে খেতে ব্রাহ্মণবাড়িয়ায় উড়ে এলেন সৌদির কফিল

news image

নবীনগরের বাঙ্গরা বাজারে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

বর্ষাকে ঘিরে নবীনগরে জমে উঠেছে নৌকা তৈরির কর্মযজ্ঞ

news image

পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, তিতাসে ৫০ হাজার পোনা অবমুক্ত

news image

নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা: লোডশেডিং, যানজট নিরসন ও পৌর উন্নয়নে অধিক বরাদ্দের দাবি

news image

টিকিট না পেয়ে ট্রেনের ছাদে উঠেছিলেন আরিফুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

news image

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক খালে উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৩

news image

কৃষকদের দক্ষতা উন্নয়নে নবীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস

news image

প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য

news image

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত

news image

বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে এম এ মান্নানকে সংবর্ধনা

news image

কোরবানির ঈদ ঘিরে নবীনগরে বেড়েছে খাটিয়ার কদর

news image

ঈদুল আজহা সামনে রেখে নবীনগরের পশুর হাটে উপচে পড়া ভিড়