সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক খালে উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৩

দৈনিক জানাভাষা ২৪ জুন ২০২৬ ১০:১৩ এ.এম

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক খালে উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক খালে উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৩

 

মোহাম্মদ সাকিফ 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৫০০ বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খালে পড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে এক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের চান্দুরা-আখাউড়া সড়কের মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন রাসেল (২৫), কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের কেনা মিয়ার ছেলে।
 
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার একটি গুদাম থেকে ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রাকটি চম্পকনগর বাজারের একটি গুদামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে মিলন বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের খালে উল্টে পড়ে যায়।
 
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ট্রাকটি সরিয়ে নিচে চাপা পড়ে থাকা হেলপার রাসেলকে উদ্ধার করা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
 
এসময় ট্রাকের কেবিনের গ্লাস ভেঙে আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।বিজয়নগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ওয়াসি আজাদ জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমাদের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। ট্রাকের নিচে চাপা পড়া এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং আহতদের নিরাপদে বের করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
 
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
 
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় প্রত্যক্ষদর্শী ফারুক মিয়া বলেন, “বিকট শব্দ শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি সিমেন্টবোঝাই ট্রাকটি খালে উল্টে আছে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে উদ্ধার কাজ চালান। দৃশ্যটি অত্যন্ত হৃদয়বিদারক ছিল।”দুর্ঘটনায় নিহত রাসেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

news image

চাকরি ছেড়ে ঢেঁড়স চাষ, এক বিঘা জমিতে সুজনের আয় ৫০ হাজার টাকা

news image

টানা তিন দিনের বর্ষণে নবীনগর পৌর এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

news image

কর্মচারীর বিয়ে খেতে ব্রাহ্মণবাড়িয়ায় উড়ে এলেন সৌদির কফিল

news image

নবীনগরের বাঙ্গরা বাজারে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

বর্ষাকে ঘিরে নবীনগরে জমে উঠেছে নৌকা তৈরির কর্মযজ্ঞ

news image

পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, তিতাসে ৫০ হাজার পোনা অবমুক্ত

news image

নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা: লোডশেডিং, যানজট নিরসন ও পৌর উন্নয়নে অধিক বরাদ্দের দাবি

news image

টিকিট না পেয়ে ট্রেনের ছাদে উঠেছিলেন আরিফুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

news image

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক খালে উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৩

news image

কৃষকদের দক্ষতা উন্নয়নে নবীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস

news image

প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য

news image

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত

news image

বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে এম এ মান্নানকে সংবর্ধনা

news image

কোরবানির ঈদ ঘিরে নবীনগরে বেড়েছে খাটিয়ার কদর

news image

ঈদুল আজহা সামনে রেখে নবীনগরের পশুর হাটে উপচে পড়া ভিড়