সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য

Daily Janabhasha ১৬ জুন ২০২৬ ০৩:৫১ পি.এম

প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য

শফিকুল ইসলাম বাদল নবীনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছুটে এসেছেন এক চীনা যুবক। স্থানীয় এক তরুণীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের সম্পর্কের পর তিনি বাংলাদেশে এসে তরুণীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।জানা গেছে, চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াএলি (Jia Aili) নামের এক যুবকের সঙ্গে নবীনগর উপজেলার কাঁঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।সম্প্রতি সেই সম্পর্ককে পরিণতি দিতে জিয়াএলি চীন থেকে বাংলাদেশে আসেন। গত ১৫ জুন রাতে তিনি নবীনগর উপজেলার নীলনগর গ্রামে স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান। চীনা যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। তাকে একনজর দেখার জন্য অনেক মানুষ সেখানে ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকা সত্ত্বেও দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে জিয়াএলি স্বপ্নার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারিবারিক আলোচনা করছেন।এ বিষয়ে স্বপ্না আক্তার ও তার পরিবারের সদস্যরা জানান, জিয়াএলি ইসলাম ধর্ম গ্রহণ করে স্বপ্নাকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তারা ১৬ জুন ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাওয়ার পরিকল্পনা করেছেন।
স্থানীয়দের ভাষ্য, প্রেমের টানে চীন থেকে নবীনগরে এসে বিয়ের উদ্যোগ নেওয়ার ঘটনা এ অঞ্চলে অত্যন্ত বিরল। এ কারণে বিষয়টি সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও খবর

news image

চাকরি ছেড়ে ঢেঁড়স চাষ, এক বিঘা জমিতে সুজনের আয় ৫০ হাজার টাকা

news image

টানা তিন দিনের বর্ষণে নবীনগর পৌর এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

news image

কর্মচারীর বিয়ে খেতে ব্রাহ্মণবাড়িয়ায় উড়ে এলেন সৌদির কফিল

news image

নবীনগরের বাঙ্গরা বাজারে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

বর্ষাকে ঘিরে নবীনগরে জমে উঠেছে নৌকা তৈরির কর্মযজ্ঞ

news image

পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, তিতাসে ৫০ হাজার পোনা অবমুক্ত

news image

নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা: লোডশেডিং, যানজট নিরসন ও পৌর উন্নয়নে অধিক বরাদ্দের দাবি

news image

টিকিট না পেয়ে ট্রেনের ছাদে উঠেছিলেন আরিফুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

news image

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক খালে উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৩

news image

কৃষকদের দক্ষতা উন্নয়নে নবীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস

news image

প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য

news image

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত

news image

বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে এম এ মান্নানকে সংবর্ধনা

news image

কোরবানির ঈদ ঘিরে নবীনগরে বেড়েছে খাটিয়ার কদর

news image

ঈদুল আজহা সামনে রেখে নবীনগরের পশুর হাটে উপচে পড়া ভিড়