Daily Janabhasha ১০ জুলাই ২০২৬ ০৫:১৩ পি.এম
চাকরি ছেড়ে ঢেঁড়স চাষ, এক বিঘা জমিতে সুজনের আয় ৫০ হাজার টাকা
শফিকুল ইসলাম বাদল নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া):প্রতিনিধি
চাকরি ছেড়ে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের যুবক সুজন মিয়া। শুরুটা ছিল মাত্র এক বিঘা জমিতে ঢেঁড়স চাষ দিয়ে। অল্প খরচে অল্প সময়ের মধ্যেই পেয়েছেন আশাতীত সাফল্য। ইতোমধ্যে প্রায় ৫০ হাজার টাকার ঢেঁড়স বিক্রি করে তিনি পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন। তাঁর এ সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক তরুণ এখন সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।
সরেজমিনে দেখা যায়, নিজ হাতে জমি থেকে ঢেঁড়স সংগ্রহ করছেন সুজন মিয়া। তিনি জানান, একসময় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বাবার অসুস্থতার কারণে চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসতে হয়। পরে দীর্ঘদিন কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে কৃষিকেই জীবিকার মাধ্যম হিসেবে বেছে নেন।সুজন বলেন, “বাড়ির পাশের এক বিঘা জমি লিজ নিয়ে ঢেঁড়স চাষ শুরু করি। উর্বর মাটির কারণে উৎপাদন খরচও কম হয়েছে। পুরো জমিতে চাষ করতে প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা ব্যয় হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ হাজার টাকার ঢেঁড়স বিক্রি করেছি। একদিন পরপর ঢেঁড়স সংগ্রহ করতে হয়। শ্রমিকের তেমন প্রয়োজন হয় না এবং পাইকাররা সরাসরি জমি থেকেই সবজি কিনে নিয়ে যান।”তিনি আরও জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত ‘বারি ঢেঁড়স-১’ জাতের ঢেঁড়স চাষ করেছেন। বাজারে ভালো দাম এবং এ বছর পোকামাকড়ের আক্রমণ কম থাকায় লাভও হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি।কৃষি বিভাগ জানায়, বারি ঢেঁড়স-১ সারা বছর চাষযোগ্য একটি উচ্চ ফলনশীল ও ভাইরাস প্রতিরোধী জাত। গাঢ় সবুজ রঙের এ জাতের ঢেঁড়স আলবিহীন এবং প্রতি একরে ৭ থেকে ১০ টন পর্যন্ত ফলন পাওয়া যায়। চারা রোপণের ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা সম্ভব। প্রতি ১০০ গ্রাম ঢেঁড়সে প্রায় ৩৩ কিলোক্যালরি খাদ্যশক্তি ও ১ দশমিক ৭ গ্রাম খাদ্যআঁশ রয়েছে।
নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন, “এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ঢেঁড়সে পোকামাকড়ের আক্রমণ কম হয়েছে। বিভিন্ন জাতের মধ্যে ‘বারি ঢেঁড়স-১’-এর ফলন ভালো এবং এটি চাষ লাভজনক। বর্তমানে সুজনের মতো অনেক শিক্ষিত যুবক কৃষিতে এগিয়ে আসছেন। কৃষি বিভাগ সবসময় তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।”
স্থানীয়দের মতে, সুজন মিয়ার সফলতা প্রমাণ করেছে—আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শ কাজে লাগিয়ে কৃষিকে লাভজনক পেশায় পরিণত করা সম্ভব। তাঁর এই সাফল্য নবীনগরের তরুণদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
চাকরি ছেড়ে ঢেঁড়স চাষ, এক বিঘা জমিতে সুজনের আয় ৫০ হাজার টাকা
টানা তিন দিনের বর্ষণে নবীনগর পৌর এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ
কর্মচারীর বিয়ে খেতে ব্রাহ্মণবাড়িয়ায় উড়ে এলেন সৌদির কফিল
নবীনগরের বাঙ্গরা বাজারে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ষাকে ঘিরে নবীনগরে জমে উঠেছে নৌকা তৈরির কর্মযজ্ঞ
পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, তিতাসে ৫০ হাজার পোনা অবমুক্ত
নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা: লোডশেডিং, যানজট নিরসন ও পৌর উন্নয়নে অধিক বরাদ্দের দাবি
টিকিট না পেয়ে ট্রেনের ছাদে উঠেছিলেন আরিফুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক খালে উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৩
কৃষকদের দক্ষতা উন্নয়নে নবীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস
প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত
বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে এম এ মান্নানকে সংবর্ধনা
কোরবানির ঈদ ঘিরে নবীনগরে বেড়েছে খাটিয়ার কদর
ঈদুল আজহা সামনে রেখে নবীনগরের পশুর হাটে উপচে পড়া ভিড়