সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বর্ষাকে ঘিরে নবীনগরে জমে উঠেছে নৌকা তৈরির কর্মযজ্ঞ

Daily Janabhasha ০৬ জুলাই ২০২৬ ১২:৪২ পি.এম

বর্ষাকে ঘিরে নবীনগরে জমে উঠেছে নৌকা তৈরির কর্মযজ্ঞ বর্ষাকে ঘিরে নবীনগরে জমে উঠেছে নৌকা তৈরির কর্মযজ্ঞ

শফিকুল ইসলাম বাদল নবীনগর  (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: 

বর্ষা মৌসুমের আগমনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামে শুরু হয়েছে দেশীয় নৌকা তৈরির ব্যস্ততা। কাঠমিস্ত্রীরা দিনরাত কাজ করে তৈরি করছেন ডিঙি, কোষা ও ভিঙি নৌকা। বর্ষার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব নৌকার চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে নৌকা তৈরি ও বিক্রির অস্থায়ী হাট।

তিতাস, মেঘনা ও বুড়ি নদীবেষ্টিত নবীনগরের অধিকাংশ গ্রাম বর্ষাকালে জলাবদ্ধ ও প্লাবিত হয়ে পড়ে। ফলে এ সময় মানুষের চলাচল, কৃষিকাজ, গবাদিপশুর খাদ্য পরিবহন, খেয়া পারাপার এবং মাছ ধরার প্রধান বাহন হয়ে ওঠে নৌকা। নদী তীরবর্তী অনেক গ্রামের স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও বর্ষা মৌসুমে নৌকায় যাতায়াত করে।

সরেজমিনে উপজেলার সাদেকপুর, আয়তলা, মনিপুর, চিত্রি ও চরলাপাং গ্রাম ঘুরে দেখা যায়, কোথাও নতুন নৌকা তৈরির ধুম, আবার কোথাও পুরোনো নৌকা মেরামত ও রং-আলকাতরা দিয়ে ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে। অনেক মৌসুমি জেলে বর্ষার মাছ ধরার প্রস্তুতি হিসেবে তাদের নৌকা সংস্কারের কাজে ব্যস্ত সময় পার করছেন।

নৌকার মালিক ও কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার উপজেলায় শত শত নতুন নৌকা নির্মাণ করা হচ্ছে। আলমনগর, লাপাং, শিবপুর, বাঙ্গরা, শ্রীঘর, খাগাতুয়া, লহরী ও রাধানগরসহ নদীঘেঁষা গ্রামগুলোতে যুগ যুগ ধরে নৌকা ব্যবহারের ঐতিহ্য রয়েছে। এসব গ্রামের অধিকাংশ পরিবারের বর্ষাকালে চলাচলের জন্য অন্তত একটি করে নৌকা রয়েছে।

উপজেলার আলমনগর গ্রামের নৌকা কারিগর মধু সূত্রধর জানান, ছোটবেলা থেকেই বাবার সঙ্গে নৌকা তৈরির কাজ করছেন। বর্ষা এলেই কাজের চাপ বেড়ে যায়। তিনি বলেন, গাব, কড়ই ও মেহগনি কাঠ দিয়ে বেশি নৌকা তৈরি করা হয়। কাঠের পাশাপাশি মাটিয়া তেল, আলকাতরা, তারকাটা, গজাল ও পাতামসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। দুইজন কারিগর মিলে প্রতিদিন একটি ডিঙি নৌকা তৈরি করতে পারেন।

তিনি আরও জানান, ১২ হাত দৈর্ঘ্যের একটি নৌকা তৈরি করতে খরচ হয় প্রায় ৮ থেকে ৯ হাজার টাকা। সেটি বিক্রি হয় সাড়ে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকায়। ছোট আকারের নৌকা তৈরিতে প্রায় ৫ হাজার টাকা ব্যয় হলেও বিক্রি হয় ৭ থেকে ৮ হাজার টাকায়।

একই গ্রামের কারিগর অবনি নাথ জানান, প্রতি বছরের মতো এবারও বর্ষা শুরুর আগেই নৌকা তৈরির কাজ শুরু করেছেন। ইতোমধ্যে অনেক অর্ডারও পেয়েছেন। তিনি বলেন, গত বছর দুই শতাধিক নৌকা বিক্রি করেছিলেন। তবে এবার কাঠসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় নৌকার দামও কিছুটা বেশি রাখতে হচ্ছে।

বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নবীনগরের গ্রামীণ জনপদে তাই আবারও ফিরে এসেছে নৌকা নির্মাণের পুরোনো ঐতিহ্য। এই মৌসুমি শিল্প শুধু স্থানীয় মানুষের যাতায়াতের প্রয়োজনই মেটায় না, বরং বহু কারিগরের জীবিকা নির্বাহেরও অন্যতম অবলম্বন হয়ে উঠেছে।

আরও খবর

news image

চাকরি ছেড়ে ঢেঁড়স চাষ, এক বিঘা জমিতে সুজনের আয় ৫০ হাজার টাকা

news image

টানা তিন দিনের বর্ষণে নবীনগর পৌর এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

news image

কর্মচারীর বিয়ে খেতে ব্রাহ্মণবাড়িয়ায় উড়ে এলেন সৌদির কফিল

news image

নবীনগরের বাঙ্গরা বাজারে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

বর্ষাকে ঘিরে নবীনগরে জমে উঠেছে নৌকা তৈরির কর্মযজ্ঞ

news image

পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, তিতাসে ৫০ হাজার পোনা অবমুক্ত

news image

নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা: লোডশেডিং, যানজট নিরসন ও পৌর উন্নয়নে অধিক বরাদ্দের দাবি

news image

টিকিট না পেয়ে ট্রেনের ছাদে উঠেছিলেন আরিফুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

news image

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক খালে উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৩

news image

কৃষকদের দক্ষতা উন্নয়নে নবীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস

news image

প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য

news image

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত

news image

বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে এম এ মান্নানকে সংবর্ধনা

news image

কোরবানির ঈদ ঘিরে নবীনগরে বেড়েছে খাটিয়ার কদর

news image

ঈদুল আজহা সামনে রেখে নবীনগরের পশুর হাটে উপচে পড়া ভিড়