রবিবার ০১ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

 ইমরান খানের মুক্তির জন্য পাকিস্তানের রাজপথ উত্তাল!

Daily Janabhasha ০৬ অক্টোবার ২০২৬ ০৬:১৮ এ.এম

 ইমরান খানের মুক্তির জন্য পাকিস্তানের রাজপথ উত্তাল! ছবি: সংগৃহীত।  ইমরান খানের মুক্তির জন্য পাকিস্তানের রাজপথ উত্তাল! ছবি: সংগৃহীত।

অনলাইন ডেস্ক॥
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের সুচিকিৎসা ও মুক্তি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল তার দল পিটিআই। তবে দুই দফায় হওয়া এ আলোচনা ব্যর্থ হওয়ার পর এখন রাজপথে নামছে ইমরানের দল।
শনিবার বিকালে শুরু হওয়া আলোচনা আজ রোববার সকাল পর্যন্ত চলেছে। কিন্তু সকালের দিকে এটি ভেস্তে যায়। এরপর আজ স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লংমার্চ শুরু করে তারা।
পাকিস্তানের বিভিন্ন অঞ্চল ও প্রদেশ থেকে পিটিআইয়ের নেতাকর্মীরা ইসলামাবাদে আসবেন। বিভিন্ন জায়গায় বিরতি দিয়ে আগামী ৮ অক্টোবর ইসলামাবাদে পৌঁছাবেন তারা।  
পিটিআই প্রথমে গত ২৭ সেপ্টেম্বর তাদের লংমার্চের সময় নির্ধারণ করেছিল। কিন্তু ইসলামাবাদে ব্যাপক পুলিশ মোতায়েনের পর রক্তক্ষয়ের আশঙ্কায় সেদিন কর্মসূচি স্থগিত করে এটি ৪ অক্টোবর নিয়ে যাওয়া হয়।
এরপরই পাকিস্তান সরকার পিটিআই নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু আলোচনাটি সফল হয়নি।
জানা গেছে, আলোচনায় পিটিআইয়ের প্রধান দাবি ছিল ইমরান খানের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে দিতে হবে, তাকে হাসপাতালে স্থানান্তর করতে হবে, যেখানে তার ব্যক্তিগত চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন। এরসঙ্গে আরও দাবি ছিল, ইমরানের তিন আটক বোনের মুক্তি ও তার স্ত্রী বুশরা বিবিকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া।
২০২৩ সাল থেকে কারাগারে বন্দি আছেন ৭৩ বছর বয়সী ইমরান। তার বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ কুক্ষিগত করার অভিযোগ এনে কারাদণ্ড দেওয়া হয়েছে ইতিমধ্যে। তিনি রাওয়ালপিন্ডির হাই সিকিউরিটি কারাগারে বন্দি আছেন।
একটি সূত্র জানিয়েছে, আলোচনা ভেস্তে যাওয়ার মূল কারণ হলো ইমরানের সঙ্গে নেতাদের যোগাযোগ করতে না দেওয়া। সরকারের পক্ষ থেকে বলা হয়, পিটিআইকে আগে লংমার্চ বাতিলের ঘোষণা দিতে হবে এরপর ইমরানের সঙ্গে দেখা করা নিয়ে কথা হবে। কিন্তু পিটিআই জানায়, দলীয় প্রধানের সঙ্গে সরাসরি দেখা না করা পর্যন্ত লংমার্চের কর্মসূচি নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না।
গত মাসের শেষ দিকে যখন ইসলামাবাদে লংমার্চ ঘোষণা করা হয়, তখন সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া দেশটির সরকার ইসলামাবাদের সব হাসপাতালকে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দেয়। যা নির্দেশ করছিল, পিটিআইয়ের বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমননিপীড়ন চালানো হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে

 
 

আরও খবর

news image

দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ আনরেস্ট : কারণ ও প্রতিকার: রুদ্র মোহাম্মদ ইদ্রিস

news image

সৌদি আরবের চার অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কায় রেড অ্যালার্ট জারি

news image

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে: জানুন  আবেদন যেভাবে

news image

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি

news image

 ইমরান খানের মুক্তির জন্য পাকিস্তানের রাজপথ উত্তাল!

news image

পা দিয়ে বিমান চালিয়ে ইতিহাস গড়লেন ‘দেজানা’

news image

১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র, ইরানকে ঘিরে কী ঘটছে?

news image

ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!

news image

মিত্র ইরানকে কখনোই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ

news image

আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

news image

মদিনায় ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

news image

প্রেম করলেই ঘরছাড়া! বিয়ের পর তরুণ-তরুণীদের জীবন কাটে আত্মগোপনে

news image

জাপানে ঘরজামাই হয়ে থাকার সুযোগ, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

news image

ট্রাম্পের মিডিয়া নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে তিন সংবাদমাধ্যম

news image

গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

news image

‘ট্রাম্প টিভি’ চালু হলো

news image

স্থানীয় সিনেমার জনপ্রিয়তায় দ্বিতীয়বার ১০০ মিলিয়ন আয় করল সৌদি চলচ্চিত্র

news image

রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা জারি

news image

এআইয়ের ভুল তথ্যে চীনে অভিযান চালাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, এড়ালো বড় সংঘাত

news image

মোদিকে ‌‘স্বৈরাচার’ বললেন শ্রীলেখা

news image

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

news image

মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেলো সৌদি আরব

news image

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি বাফেলোর সভা অনুষ্ঠিত  

news image

যুক্তরাষ্ট্রের কাছে মজুদ মাত্র ১৪ দিনের তেল, এমন দাবি কতটা সত্য?

news image

সিডনিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অভিভাবকদের মিলনমেলা

news image

এআইয়ের অগ্রগতিতে মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত গবেষকেরা

news image

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট

news image

এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!

news image

কারা চালায় পৃথিবী? কারা কিনতে চায় পৃথিবী: নেপথ্যে ডলারের শাসন

news image

সিডনিতে ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান