রবিবার ০১ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

Daily Janabhasha ১৭ সেপ্টেম্বার ২০২৬ ০৫:৪৫ এ.এম

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

 অনলাইন ডেস্ক
 

পাকিস্তান ও চীন তাদের অভিন্ন সীমান্ত ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে পরিকল্পিত যৌথ সীমান্ত কমিশন কার্যকর করেছে। বুধবার ইসলামাবাদে কমিশনের উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্ত ব্যবস্থাপনা, যৌথ জরিপ, বাণিজ্যিক চলাচল এবং দুই দেশের জনগণের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে কমিশন গঠনের বিরোধিতা করেছে ভারত। নয়াদিল্লির দাবি, এর কোনো আইনি ভিত্তি নেই এবং ভারতীয় ভূখণ্ড নিয়ে পাকিস্তান ও চীনের এমন উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদে মন্ত্রণালয়ের কার্যালয়ে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত ও সমুদ্রবিষয়ক বিভাগের উপমহাপরিচালক লি ইয়া এবং পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের চীনবিষয়ক মহাপরিচালক বিলাল মাহমুদ চৌধুরী যৌথভাবে সভাপতিত্ব করেন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর কমিশনটি চালুকে দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, নতুন এই প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা ও যৌথ জরিপের পাশাপাশি বাণিজ্য প্রবাহ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সহযোগিতা আরও জোরদার হবে।

২০১৩ সালে স্বাক্ষরিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা-সংক্রান্ত চুক্তির ভিত্তিতেই কমিশনটি গঠিত হয়েছে। তৎকালীন চীনা প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের ইসলামাবাদ সফরের সময় ওই চুক্তি সই হয়। চুক্তির ৪৫ নম্বর অনুচ্ছেদে সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন ব্যবস্থা বাস্তবায়ন তদারকিতে একটি যৌথ কমিশন গঠনের বিধান রাখা হয়েছিল।

কমিশনের মাধ্যমে সীমান্ত রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন, যৌথ জরিপ, সীমান্তচিহ্ন-সংক্রান্ত সমস্যা, সীমান্ত পারাপারের স্থাপনা ও সুবিধা ব্যবস্থাপনা এবং সীমান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা মোকাবিলায় দুই দেশের মধ্যে সমন্বয়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সীমান্তসংক্রান্ত বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগের জন্যও এটি একটি প্রাতিষ্ঠানিক মাধ্যম হিসেবে কাজ করবে।

চীন ও পাকিস্তানের মধ্যে মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ খুনজেরাব সীমান্ত এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাও এই সহযোগিতার আওতায় রয়েছে। তবে বর্তমান কমিশনটি ১৯৬৩ সালের ২ মার্চ স্বাক্ষরিত চীন-পাকিস্তান সীমান্ত চুক্তির আওতায় গঠিত তৎকালীন যৌথ সীমান্ত নির্ধারণ কমিশনের থেকে আলাদা।

নতুন কমিশন চালুর পরপরই এর বিরোধিতা করেছে ভারত। ১৯৬৩ সালের চীন-পাকিস্তান সীমান্ত চুক্তির বৈধতাও নয়াদিল্লি স্বীকার করে না। ভারতের দাবি, ওই চুক্তির আওতাভুক্ত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের অংশ। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে ভারতের অবস্থান ‘স্পষ্ট ও ধারাবাহিক’। তার বক্তব্য, পাকিস্তান ও চীনের মধ্যে কোনো সীমান্ত নেই এবং তথাকথিত যৌথ কমিশনের কোনো আইনি ভিত্তি নেই। তাই ভারত কমিশনটি প্রত্যাখ্যান করছে।

ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ১৯৪৭-৪৮ সালের যুদ্ধের পর তৎকালীন জম্মু ও কাশ্মীর রাজ্যের কিছু এলাকা পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে আকসাই চিন ও শাকসগাম উপত্যকার মতো অঞ্চল পাকিস্তান চীনের কাছে হস্তান্তর করেছে বলেও নয়াদিল্লির অভিযোগ রয়েছে।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নিয়েও ভারতের আপত্তি রয়েছে। ভারতের দাবি, সিপিইসির একটি অংশ আজাদ কাশ্মীরের মধ্য দিয়ে গেছে। রণধীর জয়সওয়াল বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের পুরো অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ ছিল, আছে এবং থাকবে। তার মতে, ভারতের ভূখণ্ড নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের নেই।

ভারতের এই অবস্থান অনুযায়ী, ১৯৬৩ সালের চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি নয়াদিল্লি কখনো স্বীকৃতি দেয়নি এবং সেটিকে অবৈধ ও অকার্যকর বলে মনে করে। ওই চুক্তির মাধ্যমে জম্মু ও কাশ্মীরের কিছু অংশ চীনের কাছে হস্তান্তর করা হয়েছিল বলেও ভারত দাবি করে।

জয়সওয়াল আরও বলেন, দখলকৃত এসব অঞ্চলের অবস্থান পরিবর্তন কিংবা ওই নিয়ন্ত্রণকে বৈধতা দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করবে ভারত। চীন ও পাকিস্তানের মধ্যে ভারতীয় ভূখণ্ড নিয়ে যেকোনো ধরনের কথিত সীমান্ত সহযোগিতাকেও নয়াদিল্লি অগ্রহণযোগ্য বলে মনে করে এবং এসব উদ্যোগ ভারতের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতার ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছে।

আরও খবর

news image

দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ আনরেস্ট : কারণ ও প্রতিকার: রুদ্র মোহাম্মদ ইদ্রিস

news image

সৌদি আরবের চার অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কায় রেড অ্যালার্ট জারি

news image

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে: জানুন  আবেদন যেভাবে

news image

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি

news image

 ইমরান খানের মুক্তির জন্য পাকিস্তানের রাজপথ উত্তাল!

news image

পা দিয়ে বিমান চালিয়ে ইতিহাস গড়লেন ‘দেজানা’

news image

১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র, ইরানকে ঘিরে কী ঘটছে?

news image

ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!

news image

মিত্র ইরানকে কখনোই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ

news image

আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

news image

মদিনায় ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

news image

প্রেম করলেই ঘরছাড়া! বিয়ের পর তরুণ-তরুণীদের জীবন কাটে আত্মগোপনে

news image

জাপানে ঘরজামাই হয়ে থাকার সুযোগ, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

news image

ট্রাম্পের মিডিয়া নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে তিন সংবাদমাধ্যম

news image

গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

news image

‘ট্রাম্প টিভি’ চালু হলো

news image

স্থানীয় সিনেমার জনপ্রিয়তায় দ্বিতীয়বার ১০০ মিলিয়ন আয় করল সৌদি চলচ্চিত্র

news image

রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা জারি

news image

এআইয়ের ভুল তথ্যে চীনে অভিযান চালাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, এড়ালো বড় সংঘাত

news image

মোদিকে ‌‘স্বৈরাচার’ বললেন শ্রীলেখা

news image

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

news image

মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেলো সৌদি আরব

news image

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি বাফেলোর সভা অনুষ্ঠিত  

news image

যুক্তরাষ্ট্রের কাছে মজুদ মাত্র ১৪ দিনের তেল, এমন দাবি কতটা সত্য?

news image

সিডনিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অভিভাবকদের মিলনমেলা

news image

এআইয়ের অগ্রগতিতে মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত গবেষকেরা

news image

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট

news image

এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!

news image

কারা চালায় পৃথিবী? কারা কিনতে চায় পৃথিবী: নেপথ্যে ডলারের শাসন

news image

সিডনিতে ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান