রবিবার ০১ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

সৌদি আরবের চার অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কায় রেড অ্যালার্ট জারি

Daily Janabhasha ১৯ অক্টোবার ২০২৬ ০৯:২০ এ.এম

সৌদি আরবের চার অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কায় রেড অ্যালার্ট জারি সৌদি আরবের চার অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কায় রেড অ্যালার্ট জারি

 অনলাইন ডেস্ক
 

সৌদি আরবের চার অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। রবিবার জাজান, আসির, আল বাহা ও মক্কার বিভিন্ন এলাকায় এ সতর্কতা জারি করা হয়। এসব অঞ্চলে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, চার অঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি প্রবল বাতাসের সঙ্গে ধুলা ও বালু উড়ে আসতে পারে, যা স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।

এছাড়া জাজান, আসির, আল বাহা ও মক্কার কিছু অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে সড়কে দৃশ্যমানতা কমে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

এদিকে দেশটির বিভিন্ন শহরে উচ্চ তাপমাত্রা বিরাজ করার পূর্বাভাস রয়েছে। দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস, মক্কায় ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। মদিনায় ৩৭ ডিগ্রি এবং জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, হাইলে ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। তুলনামূলক শীতল আবহাওয়া থাকতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চভূমিতে। আবহায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং আল বাহায় ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

অন্যদিকে, আর্দ্রতার ক্ষেত্রেও বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যেতে পারে। আবহা, আল বাহা ও জাজানে আর্দ্রতা ৯০ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। জেদ্দা ও দাম্মামে তা ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ হতে পারে।

এছাড়া তাবুক, আরার ও সাকাকায় ৭০ শতাংশ, মদিনা ও হাইলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদাহতে ৩০ শতাংশ পর্যন্ত আর্দ্রতা থাকতে পারে।

সূত্র: গালফ নিউজ

আরও খবর

news image

দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ আনরেস্ট : কারণ ও প্রতিকার: রুদ্র মোহাম্মদ ইদ্রিস

news image

সৌদি আরবের চার অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কায় রেড অ্যালার্ট জারি

news image

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে: জানুন  আবেদন যেভাবে

news image

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি

news image

 ইমরান খানের মুক্তির জন্য পাকিস্তানের রাজপথ উত্তাল!

news image

পা দিয়ে বিমান চালিয়ে ইতিহাস গড়লেন ‘দেজানা’

news image

১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র, ইরানকে ঘিরে কী ঘটছে?

news image

ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!

news image

মিত্র ইরানকে কখনোই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ

news image

আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

news image

মদিনায় ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

news image

প্রেম করলেই ঘরছাড়া! বিয়ের পর তরুণ-তরুণীদের জীবন কাটে আত্মগোপনে

news image

জাপানে ঘরজামাই হয়ে থাকার সুযোগ, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

news image

ট্রাম্পের মিডিয়া নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে তিন সংবাদমাধ্যম

news image

গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

news image

‘ট্রাম্প টিভি’ চালু হলো

news image

স্থানীয় সিনেমার জনপ্রিয়তায় দ্বিতীয়বার ১০০ মিলিয়ন আয় করল সৌদি চলচ্চিত্র

news image

রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা জারি

news image

এআইয়ের ভুল তথ্যে চীনে অভিযান চালাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, এড়ালো বড় সংঘাত

news image

মোদিকে ‌‘স্বৈরাচার’ বললেন শ্রীলেখা

news image

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

news image

মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেলো সৌদি আরব

news image

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি বাফেলোর সভা অনুষ্ঠিত  

news image

যুক্তরাষ্ট্রের কাছে মজুদ মাত্র ১৪ দিনের তেল, এমন দাবি কতটা সত্য?

news image

সিডনিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অভিভাবকদের মিলনমেলা

news image

এআইয়ের অগ্রগতিতে মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত গবেষকেরা

news image

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট

news image

এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!

news image

কারা চালায় পৃথিবী? কারা কিনতে চায় পৃথিবী: নেপথ্যে ডলারের শাসন

news image

সিডনিতে ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান