Daily Janabhasha ১০ সেপ্টেম্বার ২০২৬ ১২:১৮ পি.এম
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
আন্তর্জাতিক ডেস্ক॥
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটন ভিসা খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। ইউরোপের ‘শেনজেন’ ভিসার আদলে এই ভিসা প্রথা চালু হলে বিদেশি পর্যটকেরা একটি মাত্র ভিসা দিয়েই পুরো উপসাগরীয় অঞ্চল ভ্রমণ করতে পারবেন।
গত ৬ সেপ্টেম্বর রিয়াদে অনুষ্ঠিত 'সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬'-এর এক বিশেষ অধিবেশনে জিসিসির মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইবি এই তথ্য জানান। তিনি বলেন, এই একক ভিসা চালুর মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের জন্য জিসিসিভুক্ত ছয়টি দেশে যাতায়াত অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। তবে এটি আনুষ্ঠানিকভাবে চালুর নির্দিষ্ট তারিখ, আবেদনের প্রক্রিয়া কিংবা ফি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
'জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা' নামে পরিচিত এই প্রক্রিয়ার মাধ্যমে বিদেশি পর্যটকেরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার, ওমান ও কুয়েতে একই ভিসায় যাতায়াত করতে পারবেন। জিসিসির পর্যটন ও স্বরাষ্ট্রমন্ত্রীরা ইতিপূর্বেই এই প্রস্তাবের অনুমোদন দিয়েছেন এবং বর্তমানে সংশ্লিষ্ট দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ এটি বাস্তবায়নে কাজ করছে। জিসিসি মহাসচিব জানান, এই অঞ্চলকে একক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং সদস্য দেশগুলোর মধ্যকার অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সদস্য দেশগুলোর নাগরিকদের যাতায়াত সহজ করতে ইউএই ও বাহরাইনের মধ্যে বায়োমেট্রিক ও ই-গেট সুবিধাসম্বলিত 'ওয়ান-পয়েন্ট এয়ার ট্রাভেলার্স' ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে, যা ভবিষ্যতে পুরো অঞ্চলে সম্প্রসারণ করা হবে।
দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ আনরেস্ট : কারণ ও প্রতিকার: রুদ্র মোহাম্মদ ইদ্রিস
সৌদি আরবের চার অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কায় রেড অ্যালার্ট জারি
ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে: জানুন আবেদন যেভাবে
সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
ইমরান খানের মুক্তির জন্য পাকিস্তানের রাজপথ উত্তাল!
পা দিয়ে বিমান চালিয়ে ইতিহাস গড়লেন ‘দেজানা’
১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র, ইরানকে ঘিরে কী ঘটছে?
ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!
মিত্র ইরানকে কখনোই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ
আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
মদিনায় ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
প্রেম করলেই ঘরছাড়া! বিয়ের পর তরুণ-তরুণীদের জীবন কাটে আত্মগোপনে
জাপানে ঘরজামাই হয়ে থাকার সুযোগ, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
ট্রাম্পের মিডিয়া নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে তিন সংবাদমাধ্যম
গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র
‘ট্রাম্প টিভি’ চালু হলো
স্থানীয় সিনেমার জনপ্রিয়তায় দ্বিতীয়বার ১০০ মিলিয়ন আয় করল সৌদি চলচ্চিত্র
রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা জারি
এআইয়ের ভুল তথ্যে চীনে অভিযান চালাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, এড়ালো বড় সংঘাত
মোদিকে ‘স্বৈরাচার’ বললেন শ্রীলেখা
যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের
মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেলো সৌদি আরব
ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি বাফেলোর সভা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের কাছে মজুদ মাত্র ১৪ দিনের তেল, এমন দাবি কতটা সত্য?
সিডনিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অভিভাবকদের মিলনমেলা
এআইয়ের অগ্রগতিতে মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত গবেষকেরা
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
কারা চালায় পৃথিবী? কারা কিনতে চায় পৃথিবী: নেপথ্যে ডলারের শাসন
সিডনিতে ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান